বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দীর্ঘ ৪৫ ঘণ্টা পর রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল শুরু

দীর্ঘ ৪৫ ঘণ্টা পর রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল শুরু

জেলা প্রশাসনের সমোঝোতায় টানা প্রায় ৪৫ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ী-ফরিদপুর ও দৌলতদিয়া-ফরিদপুর রুটে আবার বাস চলাচল শুরু হয়েছে।তবে গোল্ডেন লাইন পরিবহন নিয়ে দুই পক্ষের বিরোধ এখনো পুরোপুরি মেটেনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৯ টা থেকে এসব রুটে গণপরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক।

এর আগে গত মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার পর গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচলকে কেন্দ্র করে রাজবাড়ী-ফরিদপুর ও দৌলতদিয়া-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই জেলার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেককে অতিরিক্ত ভাড়া দিয়ে মাহেন্দ্র, অটোরিকশাসহ ছোট যানবাহনে যাতায়াত করতে হয়।

পরিবহন সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, আগের আওয়ামী লীগ সরকারের সময়ে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধের সূত্রপাত হয়। তখন ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরিবহন মালিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইনের চারটি ট্রিপ চালানোর সিদ্ধান্ত হয় এবং উভয় পক্ষ তা মেনে নেয়।

তবে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর গোল্ডেন লাইন ওই সিদ্ধান্ত অমান্য করে ধীরে ধীরে ট্রিপের সংখ্যা বাড়াতে থাকে বলে অভিযোগ রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের। তাদের দাবি, কোনো কোনো দিন রাজবাড়ীর ওপর দিয়ে ২৮টি পর্যন্ত ট্রিপ চালানো হয়েছে। এতে স্থানীয় পরিবহন শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

পরিবহন সংশ্লিষ্টদের দাবি, মঙ্গলবার সকালে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইনের চারটি বাস চলাচলের পর অতিরিক্ত বাস চলাচলে শ্রমিকরা বাধা দেন। এর পরিপ্রেক্ষিতে ফরিদপুরে রাজবাড়ীর বাস আটকে দেওয়া হয়। এ সময় রেখা পরিবহনের একটি বাস ভাঙচুর এবং শ্রমিকদের মারধরের অভিযোগও ওঠে।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক জানান, প্রশাসনের আশ্বাসে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা থেকে বাস চলাচল পুনরায় শুরু করা হয়েছে। তবে গোল্ডেন লাইন নিয়ে বিরোধের এখনো স্থায়ী সমাধান হয়নি।

তিনি বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের চারটি ট্রিপ চললে তাদের আপত্তি নেই। তবে এর বেশি ট্রিপ চালাতে দেওয়া হবে না।

সুকুমার ভৌমিকের অভিযোগ, মঙ্গলবারের ঘটনার পর ফরিদপুরে রাজবাড়ীর একটি বাসের গ্লাস ভাঙচুর করা হয়। একই সঙ্গে চালক ও হেলপারকে মারধর এবং তাদের কাছ থেকে ১৭ হাজার টাকা নিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। প্রশাসন বাস চলাচলের নিরাপত্তার দায়িত্ব নেওয়ায় তারা আবার পরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছেন।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. মাহমুদুল হক জুয়েলও বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।তবে বাস চলাচল স্বাভাবিক হলেও গোল্ডেন লাইন পরিবহনের ট্রিপসংখ্যা নিয়ে বিরোধ এখনো নিষ্পত্তি হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী বৈঠকে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা হতে পারে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিরোধের সমাধানের চেষ্টা চলছে। আপাতত বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে। পরে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে বিষয়টির স্থায়ী সমাধান করা হবে।

আরও

কানিহাটি চা বাগানে কর্মবিরতি, পঞ্চায়েত কমিটি অপসারণের দাবি

সারা দেশ

কানিহাটি চা বাগানে কর্মবিরতি, পঞ্চায়েত কমিটি অপসারণের দাবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কানিহাটি চা বাগানে বাগান পঞ্চায়েত কমিটির অপসারণ এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা সাপ্তা...

২০২৬-০৮-২০ ১৯:৩১

নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

সারা দেশ

নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মেখলী এলাকায় ধরলা নদীর ভয়াবহ ভাঙন রোধে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্...

২০২৬-০৮-২০ ১৯:৩০

সরকারি রাস্তা দখল করে কাঠ রাখায় সোনারগাঁয়ে তিন টিম্বার প্রতিষ্ঠানকে জরিমানা

সারা দেশ

সরকারি রাস্তা দখল করে কাঠ রাখায় সোনারগাঁয়ে তিন টিম্বার প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় সরকারি রাস্তা দখল করে গাছ কেটে ফেলে রাখায় তিনটি টিম্বার প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিম...

২০২৬-০৮-২০ ১৮:৫৫

রাজবাড়ীর পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় রাইচ মিলের মটর চোর সন্দেহে মো: জজ আলী বিশ্বাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামী কে গ্র...

২০২৬-০৮-২০ ১৮:৫৪

কুড়িগ্রামে অরণ্যের সবুজ উৎসবে সাড়ে ৪ শতাধিক গাছের চারা বিতরণ

সারা দেশ

কুড়িগ্রামে অরণ্যের সবুজ উৎসবে সাড়ে ৪ শতাধিক গাছের চারা বিতরণ

পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরিবেশবাদী সংগঠন অরণ্যের...

২০২৬-০৮-২০ ১৮:৫৩