শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে কার্যালয়ের দেওয়ালে থাকা ব্যানার ও লাইট।সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে লোহার গেট।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত গভীর রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে।যদিও প্রতিদিনের মতো দলীয় কার্যালয়ের কেয়ারটেকার সব রুম ও গেটে তালা লাগিয়ে গিয়েছিলেন।

কেয়ারটেকার আতর আলী বলেন, রাতে ১ টার দিকে সব রুম ও গেটের তালা চেক করে বাড়ি গিয়েছিলাম। তখন এখানে কেউ ছিলো না।সকাল ৮ টায় খবর পাই দলীয় কার্যালয়ে কে বা কাহারা রাতে আগুন দিয়েছে। আমি তখনই এসে বিষয়টি নেতাদের জানাই।

রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু বলেন, পরিকল্পিত ভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ এই কাজ করছে। একাধিক মামলা থাকা ফ্যাসিস্টরা এখনো রাজবাড়ীতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের কাছে আমাদের দাবী দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেরোসিন তেল দিয়ে আগুন লাগানো হয়েছে। পুলিশ কাজ শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িত যারাই থাকুক না কেন দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরও

ডামুড্যায় বস্তাবন্দি শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১, বাড়িতে আগুন

সারা দেশ

ডামুড্যায় বস্তাবন্দি শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১, বাড়িতে আগুন

শরীয়তপুরের ডামুড্যায় নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর সোয়াইফ হোসেন (সাড়ে ৩ বছর) নামে এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার...

২০২৬-১০-০৩ ১৬:৩৬

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ‘RAW’ ও ‘Crime Setup’-এর ৪ সদস্য গ্রেপ্তার

সারা দেশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ‘RAW’ ও ‘Crime Setup’-এর ৪ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযানে আলোচিত ‘টিম RAW’ ও ‘Crime Setup’-এর চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

২০২৬-১০-০৩ ১৬:২৯

সাভার-আশুলিয়ায় মিটার চুরি করে বিকাশে টাকা দাবি, গ্রেপ্তার ২

সারা দেশ

সাভার-আশুলিয়ায় মিটার চুরি করে বিকাশে টাকা দাবি, গ্রেপ্তার ২

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিদ্যুতের মিটার চুরি করে পরে বিকাশে টাকা দাবি করা...

২০২৬-১০-০৩ ১৬:২৭

পাংশায় ব্যবসায়ীকে ডেকে না পেয়ে পরিত্যক্ত দুই ঘরে আগুন

সারা দেশ

পাংশায় ব্যবসায়ীকে ডেকে না পেয়ে পরিত্যক্ত দুই ঘরে আগুন

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামে পুলিশ প্রশাসনের পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে ডেকে না পেয়ে তার পরিত্...

২০২৬-১০-০৩ ১৪:৫৮

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায়

সারা দেশ

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায়

ঢাকার যানজট কমাতে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে ব...

২০২৬-১০-০৩ ১৪:১০