বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

মেসির অবসরের পর আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন কে?

মেসির অবসরের পর আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন কে?

সুদীর্ঘ দুই দশকের এক বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার এই প্রস্থানে বিশ্ব ফুটবলে নেমে এসেছে আবেগের ছায়া। একই সঙ্গে আর্জেন্টিনা ফুটবল দলের ভেতরে তৈরি হয়েছে অপূরণীয় এক শূন্যতা। তবে মেসির বিদায়ের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—মেসি-পরবর্তী যুগে কার হাতে উঠতে যাচ্ছে আলবিসেলেস্তেদের অধিনায়কের আর্মব্যান্ড?

আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ২৭ বছর বয়সী ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। মেসি ও প্রবীণ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির পর এতদিন আর্জেন্টিনা দলের তৃতীয় পছন্দের অধিনায়ক ছিলেন রোমেরো। তবে এবার সতীর্থ ও কোচিং স্টাফ—দুই পক্ষেরই সর্বসম্মত সমর্থনে এই লড়াকু সেন্টার-ব্যাককেই আর্জেন্টিনা জাতীয় দলের নতুন কাপ্তান করার পরিকল্পনা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা দলের ড্রেসিংরুমে অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর টটেনহ্যাম হটস্পার ছেড়ে চলতি গ্রীষ্মকালীন দলবদলে আটলেটিকো মাদ্রিদে পাড়ি জমানো এই ডিফেন্ডার। মাঠে আগ্রাসী মানসিকতা, সতীর্থদের সংগঠিত করার ক্ষমতা ও নেতৃত্ব দেয়ার স্বভাবের কারণে তিনি মেসির উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে গেছেন। মেসিহীন দলের রক্ষণ সামলানোর পাশাপাশি খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা ধরে রাখাও হবে তার অন্যতম বড় দায়িত্ব।

মাঠে প্রতিপক্ষকে রোখার ক্ষেত্রে তার নির্ভীকতা, আগ্রাসী মানসিকতা এবং সতীর্থদের সুসংগঠিত করার অসাধারণ ক্ষমতাই তাকে নেতৃত্বের দৌড়ে সবার সামনে এনে দিয়েছে। তবে কেবল মাঠের পারফরম্যান্স নয়, দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার ড্রেসিংরুমে একজন সুবক্তা ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে মান্য করা হয় রোমেরোকে। স্বয়ং লিওনেল মেসিও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে রোমেরোর রক্ষণের দৃঢ়তা ও নেতৃত্বের গুণাবলির ভূয়সী প্রশংসা করেছিলেন।

লিওনেল স্কালোনির কোচিংয়ে আর্জেন্টিনা ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ, ফিনালিসিমা ও ২০২৪ কোপা আমেরিকা জিতে সাফল্যের চূড়ায় পৌঁছেছে। সেই স্বর্ণালী সাফল্যের প্রধান কারিগর ছিলেন মেসি। এখন মেসির অনুপস্থিতিতে তরুণদের অনুপ্রেরণা জোগানো এবং দলের এই জয়ের ধারা অক্ষুণ্ণ রাখা হবে নতুন অধিনায়কের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।

মেসির অবসরে শুধুমাত্র অধিনায়ক পরিবর্তনই নয়, আর্জেন্টিনা দলের জন্য একটি প্রজন্মের পরিবর্তনও হতে চলেছে। দীর্ঘ ২১ বছর জাতীয় দলের হয়ে খেলার পর মেসি সরে দাঁড়ানোয় এবার বড় ভূমিকা রাখতে হবে তরুণ ফুটবলারদের। এমন সময়ে রোমেরোর অভিজ্ঞতা ও নেতৃত্বের ক্ষমতা স্কালোনির দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

মাঠে লড়াকু মানসিকতা ও ড্রেসিংরুমে প্রভাবকে কাজে লাগিয়ে রোমেরো মেসির রেখে যাওয়া উত্তরাধিকার এগিয়ে নিয়ে যেতে পারবেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

আরও

তিন ছেলেকে নিয়ে স্পেনে, নতুন জার্সিতে মেসির চমক

খেলাধুলা

তিন ছেলেকে নিয়ে স্পেনে, নতুন জার্সিতে মেসির চমক

ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় কাটিয়েছেন লিওনেল মেসি। সে কারণে স্পেনের সঙ্গে তার সম্পর্কটা বরাব...

২০২৬-০৮-৩১ ১৭:০১

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর নিয়ে কী ঘটেছিল, প্রকাশ করলে অবাক হবেন: তামিম ইকবাল

খেলাধুলা

সম্প্রতি ক্রীড়া পডকাস্ট ‘নট আউট নোমান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি এ কথা বলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর নিয়ে কী ঘটেছিল, প্রকাশ করলে অবাক হবেন: তামিম ইকবাল

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আলোচনার সময় পর্দার আড়ালে কী কী ঘটেছিল, তা প্রকাশ পেলে সবাই বিস্মিত...

২০২৬-০৮-৩১ ১৬:১৯

শরীর ধোঁকা দেওয়ার পর জোকোভিচ বললেন, ‘ভীষণ বাজে অনুভূতি’

খেলাধুলা

শরীর ধোঁকা দেওয়ার পর জোকোভিচ বললেন, ‘ভীষণ বাজে অনুভূতি’

প্রথম রাউন্ডেই নোভাক জোকোভিচের বিদায়, দুই দশক ধরে গ্র্যান্ড স্লামে এমন কিছু দেখা যায়নি। সার্ব তারকা অপ্রত্যাশিতভাবে ইউএস...

২০২৬-০৮-৩১ ১২:৪১

স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

খেলাধুলা

স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

স্পেনকে হারিয়ে বিশ্ব হকির সিংহাসন ধরে রাখলো জার্মানি। রোববার (৩০ আগস্ট) রাতে বেলজিয়ামের ওয়াভরের বেলফিয়াস হকি অ্যারেন...

২০২৬-০৮-৩১ ০৮:৩৩

ব্যালন ডি’অরের সবচেয়ে যোগ্য প্রার্থী এমবাপে: মরিনিও

খেলাধুলা

ব্যালন ডি’অরের সবচেয়ে যোগ্য প্রার্থী এমবাপে: মরিনিও

ফুটবল বিশ্বের সবচেয়ে সম্মানজনক ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জিততে হলে শুধু বড় কোনো দলের হয়ে চ্যাম্পিয়নস লিগ কিংবা বিশ...

২০২৬-০৮-৩০ ২০:৪৩