রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ইউসিএলে ম্যানসিটির প্রথম ম্যাচ খেলে প্রশংসায় ভাসছেন বুয়াদ্দি

ইউসিএলে ম্যানসিটির প্রথম ম্যাচ খেলে প্রশংসায় ভাসছেন বুয়াদ্দি

৮৫ মিলিয়ন পাউন্ডে মরক্কান মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে ম্যানচেস্টার সিটিতে নিয়ে এসেছেন কোচ এনজো মারেসকা। আর গতকাল (মঙ্গলবার) রাতেই ক্লাবটির জার্সিতে তার চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয়ে গেল। যেখানে দারুণ পারফরম্যান্সে আলো কেড়েছেন ১৯ বছর বয়সী এই প্রতিভাবান। এরপর তাকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ-সতীর্থরা।।

মাঝমাঠে প্রতিপক্ষ ফুটবলারদের গোলকধাঁধায় আটকে রেখে ২০২৬ বিশ্বকাপেও নজর কেড়েছিলেন বুয়াদ্দি। যা তাকে ক্লাব ফুটবলেও অন্যতম আগ্রহের কেন্দ্রে আনবে বলে বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছিলেন। মাঝমাঠে নিজের সেই নিয়ন্ত্রণ ও দাপট ম্যানসিটিতে এসেও অব্যাহত রেখেছেন এই তরুণ। পোর্তোর বিপক্ষে গতকাল ৭৬ মিনিটে বদলি হিসেবে উঠে যাওয়ার আগে ৫৫ পাসের ৫৪টিতেই সফল ছিলেন বুয়াদ্দি।

ম্যাচ শেষে সিটি কোচ এনজো মারেসকা বলেছেন, ‘সহমর্মিতা এবং পরিপক্বতার দিক থেকে সে (বুয়াদ্দি) অন্যদের চেয়ে আলাদা। আর ঠিক এ কারণেই ক্লাব তাকে নিয়ে আসার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিল। প্রথমত, সে অত্যন্ত ভালো মানের খেলোয়াড়। কভেন্ট্রির বিপক্ষে ম্যাচে দু’বার বল হারানোর পরেও অবিশ্বাস্যভাবে সে পেনাল্টি বক্সের ভেতর বেশ অত্যন্ত শান্ত ছিল। তার মাঝে কোনো উদ্বেগের ছাপ নেই।’

‘এর মাধ্যমে মূলত সে কতটা ভালো খেলোয়াড় সেটাই বোঝা গেল। আজ (গতকাল) রাতে সে খুবই ভালো ছিল, যেমনটা আপনি আর্লিং (হালান্ড), রুবেন (দিয়াস), মাতেও’র (কোভাচিচ) মতো খেখলোয়াড়দের কাছ থেকে আশা করবেন; কিন্তু ১৮ বছর বয়সী কারও কাছে নয়। অভিনন্দন আইয়ুব এবং সে কারণেই ও এখানে আমাদের সঙ্গে আছে। তিন ফুটবলারকে আনতে ক্লাব অসাধারণ প্রচেষ্টায় নেমেছিল (এনজো ফার্নান্দেজ, বুয়াদ্দি ও এলিয়ট অ্যান্ডারসন)। এখন তাদেরকে সঠিক জায়গা ও সময়ে ব্যবহার করাটা আমার কাজ’, আরও যোগ করেন তিনি।

আরও

গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের

খেলাধুলা

গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের

ডিসেম্বরের শুরুতে সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে এই সির...

২০২৬-১১-০৯ ০৯:৩৩

ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন

খেলাধুলা

ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন

ফুটবলের অন্যতম শীর্ষ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর নিজের করে নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের তারকা স...

২০২৬-১০-২৭ ১৬:১২

বাংলাদেশে মাতৃত্ব মানেই কি ক্রিকেট ক্যারিয়ারের ইতি?

খেলাধুলা

বাংলাদেশে মাতৃত্ব মানেই কি ক্রিকেট ক্যারিয়ারের ইতি?

গত ৯ মে বেতনের সুযোগসহ মাতৃত্বকালীন ছুটির আবেদন জানিয়ে বিসিবিকে ইমেইল করেছিলেন জাতীয় দলের সাবেক পেসার সুরাইয়া আজমিন।...

২০২৬-১০-২৬ ১৩:১২

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্কালোনি

খেলাধুলা

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্কালোনি

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সাংবাদিক সিজার লুইস মেলোর বরাতে ইয়...

২০২৬-১০-২২ ১৫:৪৪

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালে

খেলাধুলা

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালে

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশ ও নেপাল, দুই দেশের চার ভেন্যু মিলিয়ে ১৬ দলের ৪১ ম্যাচে...

২০২৬-১০-২১ ১৫:৫৩