শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

হালান্ডের জোড়া গোলে ডেনমার্ককে হারাল নরওয়ে

হালান্ডের জোড়া গোলে ডেনমার্ককে হারাল নরওয়ে

 

বিশ্বকাপের পর আরেকবার আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমে নিজের উড়ন্ত ফর্ম ধরে রাখলেন আর্লিং হালান্ড। হাড্ডাহাড্ডি ম্যাচে তার জোড়া গোলে নরওয়ে ডেনমার্ককে হারিয়েছে। যদিও চার মিনিটের ব্যবধানে দ্বিগুণ লিড নেওয়ার পর ৬০ মিনিটে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে। ম্যানচেস্টার সিটি তারকাই উদ্ধার করলেন ভাইকিংদের।

 

গতকাল (বৃহস্পতিবার) রাতে ঘরের মাঠ উলেভাল স্তাদিওনে ডেনমার্ককে আতিথ্য দিয়েছে নরওয়ে। দুই দলের পজেশন ছিল প্রায় সমান, গোলের লক্ষ্যেও তারা সমান ৭টি করে শট নিয়েছে। যোগ করা সময়ে স্বাগতিকদের একজন লাল কার্ড দেখলেও জয় নিয়ে মাঠ ছাড়তে অসুবিধা হয়নি। 

ম্যাচের ১৪তম মিনিটে অস্কার ববের কোনাকুনি শটে ডেনমার্কের জালে বল জড়ায় নরওয়ে। চার মিনিট পর হালান্ড ব্যবধান দ্বিগুণ করেন। ডি-বক্সে  সতীর্থের থ্রু পাসপেয়ে তিনি দুরূহ কোণ থেকে প্রথম ছোঁয়ায় জোরাল শটে গোলটি করেন। এর সাত মিনিটের ব্যবধানে (২৫) ডেনমার্কের হয়ে স্কোরলাইন ২-১ করেন মিকেল ড্যামসগার্ড। প্রতিপক্ষের রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে তিনি দারুণ ফ্রি-কিকে গোলটি করেন।

প্রথমার্ধে লিডে থাকলেও, ৬০তম মিনিটে নরওয়ে সেটি হারায়। ডেনমার্ক তারকা রাসমুস হয়লুন্ডের গোলে ম্যাচে সমতা ফেরে। কাছ থেকে নেওয়া শটে তিনি গোলটি করেন। দারুণ লড়াই জমলেও ৭৪ মিনিটে হালান্ড এবারও প্রথম ছোঁয়ায় জোরালো শটে জাল কাঁপান। ফলে ডেনমার্কের পয়েন্ট ভাগাভাগির আশাও ভেস্তে যায়। 

বিশ্বকাপে টানা চার ম্যাচে গোল করা এই ম্যানসিটি ফরোয়ার্ড এবারও সেটি অব্যাহত রাখলেন। জাতীয় দলের ৫৬ ম্যাচে করলেন ৬৪টি গোল। যোগ করা সময়ে ফাউল করে নরওয়ের ডেভিড মোলার ওল্ফ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে দলের ৩-২ গোলের জয়ে ব্যত্যয় হয়নি।

আরও

‘তিন মোড়লে’র এক বছরের সূচি প্রায় চূড়ান্ত, বাংলাদেশসহ বাকিরা অপেক্ষায়

খেলাধুলা

‘তিন মোড়লে’র এক বছরের সূচি প্রায় চূড়ান্ত, বাংলাদেশসহ বাকিরা অপেক্ষায়

পরবর্তী ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) নিয়ে আলোচনায় বসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ নিয়ে চলতি সপ্তাহে দু...

২০২৬-০৯-২২ ২৩:৪৫

এশিয়ান গেমসের দলে সাইফউদ্দিনের জায়গায় আলিস!

খেলাধুলা

এশিয়ান গেমসের দলে সাইফউদ্দিনের জায়গায় আলিস!

আসন্ন এশিয়ান গেমসের বাংলাদেশ দল থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। মূলত হ্যামস্ট্রিং চোটের কারণে খেলা শুরুর আগেই বাদ...

২০২৬-০৯-২১ ২২:২৬

দুই ম্যাচে ১৬ গোল হজমের পর মিয়ানমারের বিপক্ষে গোলশূন্য বাংলাদেশ

খেলাধুলা

দুই ম্যাচে ১৬ গোল হজমের পর মিয়ানমারের বিপক্ষে গোলশূন্য বাংলাদেশ

দুই ম্যাচে ১৬ গোল। নিজেদের জালে একের পর এক বল ঢুকেছে, অথচ প্রতিপক্ষের জালে বাংলাদেশের কোনো উত্তর ছিল না। এশিয়ান গেমসে বা...

২০২৬-০৯-২১ ১৭:৫৭