মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

এশিয়া কাপে আবারও একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের প্রতিপক্ষ কারা

এশিয়া কাপে আবারও একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের প্রতিপক্ষ কারা

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে আবারও একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার (৬ আগস্ট) টুর্নামেন্টের সূচি ও গ্রুপ বিন্যাস প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পর্দা উঠবে আট দলের এই আসরের, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।

 

আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া।

 

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ২৮ আগস্ট মুখোমুখি হবে হংকং ও থাইল্যান্ড। বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।

 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের সব ম্যাচই ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে, যা বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিট।

 

গ্রুপ পর্বে প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য তিন দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। ১০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। আর ১১ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।

 

টি-টোয়েন্টি সংস্করণে এটি হবে নারী এশিয়া কাপের ষষ্ঠ আসর। সর্বশেষ আসরের শিরোপাজয়ী শ্রীলঙ্কা এবার মাঠে নামবে চ্যাম্পিয়ন হিসেবে। ২০১৮ সালে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশ। আর ২০১২, ২০১৬ ও ২০২২ সালে চ্যাম্পিয়ন হয় ভারত।

 

গ্রুপ বিন্যাস

গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং

গ্রুপ ‘বি’: শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া

 

বাংলাদেশের সূচি

৩১ আগস্ট: বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া — রাত ৯:৩০

৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা — রাত ৯:৩০

৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত — রাত ৯:৩০

আরও

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

খেলাধুলা

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা অ...

২০২৬-০৯-২৭ ১০:১১

২০২৭ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, ইঙ্গিত কোহলির

খেলাধুলা

২০২৭ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, ইঙ্গিত কোহলির

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ওই বি...

২০২৬-০৯-২৬ ১৬:৫৭

ভারতের সাবেক ক্রিকেটার-শচীনের বন্ধু এখন বৃদ্ধাশ্রমে!

খেলাধুলা

ভারতের সাবেক ক্রিকেটার-শচীনের বন্ধু এখন বৃদ্ধাশ্রমে!

ভারতীয় ক্রিকেটে বিনোদ কাম্বলির মতো চরিত্র কমই আছে। উশৃঙ্খল জীবনযাপন করে সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ার নিজ হাতে ধ্বংস করে...

২০২৬-০৯-২৬ ১৩:২৪