রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

এমবাপের পেনাল্টি মিসের রাতে মৌসুমে রিয়ালের প্রথম হার

এমবাপের পেনাল্টি মিসের রাতে মৌসুমে রিয়ালের প্রথম হার

কিলিয়ান এমবাপের পরিকল্পনা আঁচ করে ঠিক বাঁ দিকেই লাফিয়েছেন রিয়াল বেটিসের গোলরক্ষক আলভারো ভালেস। পেনাল্টি ঠেকিয়ে দেওয়ার পর ফরাসি তারকার মতোই হতাশার স্রোত ছড়িয়ে গেল পুরো রিয়াল মাদ্রিদ শিবিরে। ট্রয় প্যারোটের একমাত্র গোলে রিয়াল মাদ্রিদকে মৌসুমের প্রথম হারের স্বাদ দিলো বেটিস।

গতকাল (শুক্রবার) সেভিয়ার লা কার্তুহা স্টেডিয়ামে রিয়ালে নতুন মেয়াদে প্রথম হার দেখলেন কিংবদন্তি কোচ হোসে মরিনিয়ো-ও। লা লিগার ম্যাচটি ৮০ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য। এমবাপে-ভিনিসিয়ুসরা একের পর এক সুযোগ মিস করেছেন। ৮১ মিনিটে পিছিয়ে পড়ার পর অফসাইডে রিয়ালের গোল বাতিল হলেও, পেনাল্টিতে সমতার সুযোগ ছিল। সেটিও কাজে লাগাতে ব্যর্থ ফরাসি অধিনায়ক।

আগের দুটি ম্যাচে এমবাপে চার গোল করেছিলেন। আর বেটিসের বিপক্ষে একাই তিনটি সুবর্ণ সুযোগ হারিয়েছেন তিনি। অবশ্য তার একটিসহ লস ব্লাঙ্কোসদের তিনটি প্রচেষ্টা পোস্টে লেগে ফেরে। ৪ ম্যাচে প্রথম হারের পর মরিনিয়োর দল ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে নেমে গেল। বেটিস সমান পয়েন্ট নিয়ে তিনে রয়েছে। আর এক ম্যাচ কম খেলে সমান ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

এর আগে ম্যাচে রিয়াল প্রথম সুযোগ তৈরি করে ১১ মিনিটে। তবে আর্দা গুলার ও ডিন হুইজসেনের যৌথ প্রচেষ্টা বেটিস গোলরক্ষকের হাতে আটকায়। তিন মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়রের দূরূহ কোণ থেকে নেওয়া শট লাগে পোস্টে। এমবাপে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ হাতছাড়া করেন ৪৩তম মিনিটে। মাঝমাঠ থেকে বাড়ানো থ্রু পাস ধরে ভিনিসিয়ুস ডি-বক্সে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে পাস দেন ফরাসি তারকাকে। তার দু’বারের প্রচেষ্টাই ব্যর্থ বেটিস দুই ডিফেন্ডারের গায়ে লেগে।

বিরতির আগে আরও দুটি দারুণ সুযোগ সফরকারীরা কাজে লাগাতে পারেনি। জুড বেলিংহ্যামের হেড গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর হুইজসেনের হেড বাধা পায় ক্রসবারে। বিরতির পর মরিয়া হয়ে নামলেও রিয়াল মাদ্রিদ গোলের দেখা পাচ্ছিল না। এমবাপের আরেকটি সুযোগ মিসের পর ৮০ মিনিটের পর বেটিসের প্যারোট ফিরতি বল পেয়ে মাদ্রিদের জালে জড়ান। এর আগে কর্নারে আসা বল হেড দেওয়ার পর থিবো কোর্তোয়া ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। সেটাই কাজে লাগান প্যারোট।

৮৪ মিনিটে এমবাপের চিপ শট ক্রসবারে লাগে। দুই মিনিটের ব্যবধানে কার্লোস এসপি অ্যাক্রোবেটিক ভলিতে বল জালে জড়ানোর পর ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। যোগ করা সময়ে হার এড়ানোর সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। ডি-বক্সে ভিনিসিয়ুস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। কিন্তু এমবাপের দুর্বল স্পট কিক ঠেকিয়ে দেন আলভারো। ফলে এবার আর ঘুরে দাঁড়ানো হয়নি মরিনিয়োর দলের।

আরও

গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের

খেলাধুলা

গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের

ডিসেম্বরের শুরুতে সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে এই সির...

২০২৬-১১-০৯ ০৯:৩৩

ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন

খেলাধুলা

ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন

ফুটবলের অন্যতম শীর্ষ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর নিজের করে নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের তারকা স...

২০২৬-১০-২৭ ১৬:১২

বাংলাদেশে মাতৃত্ব মানেই কি ক্রিকেট ক্যারিয়ারের ইতি?

খেলাধুলা

বাংলাদেশে মাতৃত্ব মানেই কি ক্রিকেট ক্যারিয়ারের ইতি?

গত ৯ মে বেতনের সুযোগসহ মাতৃত্বকালীন ছুটির আবেদন জানিয়ে বিসিবিকে ইমেইল করেছিলেন জাতীয় দলের সাবেক পেসার সুরাইয়া আজমিন।...

২০২৬-১০-২৬ ১৩:১২

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্কালোনি

খেলাধুলা

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্কালোনি

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সাংবাদিক সিজার লুইস মেলোর বরাতে ইয়...

২০২৬-১০-২২ ১৫:৪৪

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালে

খেলাধুলা

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালে

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশ ও নেপাল, দুই দেশের চার ভেন্যু মিলিয়ে ১৬ দলের ৪১ ম্যাচে...

২০২৬-১০-২১ ১৫:৫৩