মঙ্গলবার, ২ জুন ২০২৬ ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চিলমারীতে ব্রহ্মপুত্রে আকস্মিক ঘূর্ণিঝড়-জলচ্ছ্বাস, ৬০ লাখ টাকার ক্ষতি

চিলমারীতে ব্রহ্মপুত্রে আকস্মিক ঘূর্ণিঝড়-জলচ্ছ্বাস, ৬০ লাখ টাকার ক্ষতি

কুড়িগ্রামের চিলমারী নৌ বন্দর ঘাটে ব্রহ্মপুত্র নদে আকস্মিক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে অন্তত ২৫টি নৌকা ডুবে ও ভেঙে চুরমারের ঘটনা ঘটেছে। এ সময় নৌকায় থাকা যাত্রীরা কোনো রকমে প্রাণে রক্ষা পেলেও তাদের মালামাল নদের পানিতে ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২ জুন) বিকেলে চিলমারীর নৌ বন্দর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর থেকে আকাশ কিছুটা মেঘলা ছিল। তবে, বৃষ্টি না থাকলেও বিকেলের দিকে আকস্মিক ব্রহ্মপুত্রের বুকে তীব্র ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে নদী উত্তাল হয়ে উঠলে ঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় নৌকায় থাকা যাত্রী, মাঝি ও শ্রমিকরা দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। কেউ কেউ আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেন। প্রবল বাতাস ও জলোচ্ছ্বাসের তোড়ে ঘাটে নোঙর করা ছোট ও মাঝারি আকারের অন্তত ২০টি নৌকা পানিতে ডু্বে যায়। পাশাপাশি চারটি বড় নৌকা ভেঙে চুরমার হয়ে মালামালসহ নদে তলিয়ে যায়।

রাজিবপুর উপজেলার নৌকার মালিক রফিকুল ইসলাম বলেন, মালামাল ও যাত্রী নিয়ে যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই হঠাৎ জলোচ্ছ্বাস শুরু হয়। নৌকায় থাকা ৫৬ বস্তা সার, দুটি তেলের ড্রাম, সুপারির বস্তাসহ যাত্রীদের বিভিন্ন মালামাল পানিতে ডুবে যায়। অনেক চেষ্টা করে মাত্র তিন বস্তা সার উদ্ধার করতে পেরেছি। বাকিগুলো এখনও পানির নিচেই রয়েছে।

নৌকার মালিক আলী হোসেন বলেন, ঘাটে নৌকাটি বাঁধা ছিল। হঠাৎ জলোচ্ছ্বাসের আঘাতে আমার ৬০ হাত দীর্ঘ নৌকাটি দুমড়ে-মুচড়ে পানির নিচে তলিয়ে যায়।

নৌ বন্দর এলাকার আসাদুল ইসলাম বলেন, আকাশ মেঘলা থাকলেও তখন বৃষ্টি ছিল না। হঠাৎ করেই জলোচ্ছ্বাস শুরু হলে রমনা ঘাটে বাঁধা থাকা আমার একটি নৌকাসহ আশপাশে বেঁধে রাখা প্রায় ২৪টি নৌকা ডুবে যায়। তবে, নৌকাগুলো ছোট হওয়ায় স্থানীয়দের সহযোগিতায় সেগুলো পানির নিচ থেকে তোলা সম্ভব হয়েছে। কিন্তু বড় নৌকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে চিলমারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (বিআইডব্লিউটিএ) পুতুল রায় জানান, বিকেলে হঠাৎ করে প্রায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড় শুরু হয়। সেটি ছিল অল্প সম‌য়ের। এতে চারটি বড় নৌকা ভেঙে ডুবে যায়। আমাদের স্পিডবোটও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ও ২০টি ছোট নৌকা পানিতে তলিয়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ডুবে যাওয়া মালামাল উদ্ধারে এখনও চেষ্টা চালানো হ‌চ্ছে।

আরও

রাজবাড়ীর পাংশা ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

সারা দেশ

রাজবাড়ীর পাংশা ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

রাজবাড়ীর পাংশা রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় প্রায় ৩...

২০২৬-০৬-০২ ১৯:৫৪

রামপালে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় আহত ৪, থানায় মামলা

সারা দেশ

রামপালে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় আহত ৪, থানায় মামলা

বাগেরহাটের রামপাল উপজেলায় মৎস্যঘের দখলের চেষ্টা, হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০...

২০২৬-০৬-০২ ১৯:৫২

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধের সিদ্ধান্তে রেস্তোরাঁ খাতে শঙ্কা, ব্যবসায় ধস নামার আশঙ্কা

সারা দেশ

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধের সিদ্ধান্তে রেস্তোরাঁ খাতে শঙ্কা, ব্যবসায় ধস নামার আশঙ্কা

দেশে বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর আবারও সব শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে নি...

২০২৬-০৬-০২ ১৯:৩৮

ধান সংগ্রহ উদ্বোধনের আগেই নড়াইল খাদ্যগুদামে ধান প্রবেশ

সারা দেশ

ধান সংগ্রহ উদ্বোধনের আগেই নড়াইল খাদ্যগুদামে ধান প্রবেশ

সরকারি বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই নড়াইল সদর খাদ্যগুদামে বিপুল পরিমাণ ধান প্রবেশ করানোকে কেন্দ...

২০২৬-০৬-০২ ১৮:৩২

চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সারা দেশ

চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে ছেরাজুল হক নামে এক বৃদ্ধের বিরুদ্ধে চতুর্থ শ্রেনীতে পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত...

২০২৬-০৬-০২ ১৮:২৮