শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাগেরহাটে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২

বাগেরহাটে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২

বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড-কচুয়া সড়কের নরেন্দ্রপুর রাস্তার মাথায় ইটবোঝাই ট্রাক ও একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বেপরোয়া গতির একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন চারজন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার তৎপরতায় অংশ নেন এবং আহতদের অ্যাম্বুলেন্সযোগে বাগেরহাট সদর হাসপাতালে পাঠান।

বাগেরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হলে তাদের খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

নিহতরা হলেন— নাজিরপুর উপজেলার জুগখোলা এলাকার মো. সাব্বির (২৮) এবং কচুয়া উপজেলার পদ্মনগর এলাকার মো. বাদল (৫৪)। এ ঘটনায় আহত অপর দুইজন বর্তমানে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই আশপাশের মানুষ আহতদের উদ্ধারে এগিয়ে আসেন এবং দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে অনুমোদনহীন যানবাহন চলাচলের জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনার পরিদর্শন করেছে। দুর্ঘটনায় নিহতের বিষয়টি জানতে পেরেছি । পরবর্তী আইনগত অবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২