শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পুনর্নির্মিত ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন

রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পুনর্নির্মিত ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন

নরসিংদীর রায়পুরায় পুনর্নির্মিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল ‘বাংলার ঈগল’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ১১টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের মতিউরনগর প্রবেশমুখে নবনির্মিত ম্যুরালটির উদ্বোধন করেন নরসিংদী–৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন (বকুল)।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ম্যুরালটির নকশা ও নির্মাণকাজ সম্পন্ন করেন ভাস্কর অলি মাহমুদ।

এর আগে ২০১৬ সালে জেলা প্রশাসনের উদ্যোগে একই স্থানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের একটি ম্যুরাল নির্মাণ করা হয়েছিল। তবে চলতি বছরের জানুয়ারিতে ঢাকা–সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পের কারণে ম্যুরালটি অপসারণ করা হয়। এ সময় ম্যুরাল ভাঙার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে নানা প্রশ্ন ও বিভ্রান্তির সৃষ্টি হয়।

পরবর্তীতে আগের নকশা ও কাঠামোর আদলে আরও বৃহৎ পরিসরে নতুন ম্যুরাল নির্মাণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। মহাসড়কের পাশে আধুনিক ও নান্দনিক নকশায় পুনর্নির্মিত ‘বাংলার ঈগল’ ম্যুরালটি এখন আগের তুলনায় অনেক বড় এবং দৃষ্টিনন্দন।

ম্যুরালটির এক পাশে রয়েছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রতিকৃতি, অন্য পাশে তাঁর জীবন ও কর্মের সংক্ষিপ্ত বিবরণ। মাঝখানে ত্রিভুজাকৃতির স্তম্ভে টেরাকোটার মাধ্যমে মুক্তিযুদ্ধের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে। এছাড়া ম্যুরালের শীর্ষে স্থাপন করা হয়েছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ছিনিয়ে আনা টি–৩৩ যুদ্ধবিমানের আদলে নির্মিত একটি রেপ্লিকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্প বাস্তবায়নের স্বার্থেই পুরোনো ম্যুরাল অপসারণ করা হয়েছিল। এটি কখনোই বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রতি অসম্মান প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়নি। তিনি বলেন, আগে ম্যুরালটির আয়তন ছিল ১৬ ফুট বাই ১৬ ফুট, যা এখন ৩০ ফুট বাই ৩০ ফুট করা হয়েছে। নতুন সংযোজন ও নান্দনিক নকশার কারণে এটি দূর থেকেও সহজে দৃশ্যমান হবে এবং দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২