কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
চ্যানেল এইটটিন ডেস্ক
|
২০২৬-০৮-১৬ ২৩:১৭
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ১৫ আগস্ট দিবাগত রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার বয়রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোপালগঞ্জ ডিবি পুলিশ।
গ্রেপ্তার খাজা নেওয়াজের বিরুদ্ধে নাশকতা মামলা সহ চেক ডিজঅনারেরও মামলা রয়েছে।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মাহফুজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।