বুধবার, ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্য-কোরিয়া থেকে ২ হাজার ৬৫৪ কোটি টাকায় আসবে তিন কার্গো এলএনজি

যুক্তরাজ্য-কোরিয়া থেকে ২ হাজার ৬৫৪ কোটি টাকায় আসবে তিন কার্গো এলএনজি

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করে যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়া থেকে তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এসব এলএনজি আমদানিতে মোট ব্যয় হবে ২ হাজার ৬৫৪ কোটি ৫৪ লাখ টাকার বেশি।

বুধবার (১১ মার্চ) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুমোদন অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসারে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাজ্যের মের্সাস টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানি করা হবে। ২০২৬ সালের ৫-৬ এপ্রিল সরবরাহযোগ্য এই (৫ম) কার্গো এলএনজির জন্য ব্যয় ধরা হয়েছে ৯০৭ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৩০৪ টাকা। এতে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ২১ দশমিক ৫৮ মার্কিন ডলার।

এছাড়া একই প্রক্রিয়ায় দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে দুটি কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে ২০২৬ সালের ৯-১০ এপ্রিল সরবরাহযোগ্য (৬ষ্ঠ) কার্গোর জন্য ব্যয় হবে ৮৭৩ কোটি ৩৪ লাখ ৯৯ হাজার ৪৮৮ টাকা, যেখানে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ২০ দশমিক ৭৬ মার্কিন ডলার।

একই কোম্পানি থেকে ১২-১৩ এপ্রিল সরবরাহযোগ্য (৭ম) আরেকটি কার্গো এলএনজি আমদানিতেও একই পরিমাণ ব্যয় ধরা হয়েছে—৮৭৩ কোটি ৩৪ লাখ ৯৯ হাজার ৪৮৮ টাকা। এ ক্ষেত্রেও প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ২০ দশমিক ৭৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

এদিকে, বৈঠকে এলএনজি আমদানির পাশাপাশি পাম অয়েল ও রাইস ব্র্যান তেল আমদানির প্রস্তাবেও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আরও

ব্রিটেনের শেফিল্ডে বারের বাইরে গুলিতে ৩০ বছর বয়সী নারী নিহত, তিনজন গ্রেপ্তার

যুক্তরাজ্যের খবর

ব্রিটেনের শেফিল্ডে বারের বাইরে গুলিতে ৩০ বছর বয়সী নারী নিহত, তিনজন গ্রেপ্তার

শেফিল্ড শহরের কেন্দ্রস্থলে একটি বারে গুলিবর্ষণে ৩০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।

২০২৬-০৫-২৬ ১৯:০৯

যুক্তরাজ্যে নাগরিকত্বের আবেদন রেকর্ড বৃদ্ধি, কঠোর অভিবাসন নীতির আশঙ্কা

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে নাগরিকত্বের আবেদন রেকর্ড বৃদ্ধি, কঠোর অভিবাসন নীতির আশঙ্কা

যুক্তরাজ্যে লেবার সরকারের পরিকল্পিত নতুন অভিবাসন নীতির কারণে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার নিয়মগুলো আরও কঠোর হওয়ার আশ'ঙ্কা'য়...

২০২৬-০৫-২৬ ১৯:০১

‘ওয়ান ইন, ওয়ান আউট’ নীতি ব্যর্থ- অভিবাসন নিয়ন্ত্রণে নতুন সংকট

যুক্তরাজ্যের খবর

‘ওয়ান ইন, ওয়ান আউট’ নীতি ব্যর্থ- অভিবাসন নিয়ন্ত্রণে নতুন সংকট

যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ 'ওয়ান ইন, ওয়ান আউট' অভিবাসন চুক্তির কার্যকারিতা নিয়ে বড় ধরণের প্রশ্ন উঠেছে। দ্য গার্ডিয়ানের...

২০২৬-০৫-২৬ ১৮:৫৪

করমুক্ত ওভারটাইমের ঘোষণা নাইজেল ফারাজের, ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ

যুক্তরাজ্যের খবর

করমুক্ত ওভারটাইমের ঘোষণা নাইজেল ফারাজের, ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ

যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন এক চাঞ্চল্যকর কর প্রস্তাব নিয়ে এসেছেন রিফর্ম ইউকে (Reform UK) দলের নেতা নাইজেল ফারাজ। তিনি ঘ...

২০২৬-০৫-২৬ ১৮:৩৯

যুক্তরাজ্যে লাগামহীন কিশোর অপরাধ: সন্তানের অপরাধে এবার কঠোর শাস্তির মুখে পড়ছেন অভিভাবকরা

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে লাগামহীন কিশোর অপরাধ: সন্তানের অপরাধে এবার কঠোর শাস্তির মুখে পড়ছেন অভিভাবকরা

যুক্তরাজ্যে সাম্প্রতিক বছরগুলোতে কিশোর অপরাধ (ইউথ ক্রাইম) আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মিনিস্ট্র...

২০২৬-০৫-২৬ ১৮:২৪

দুই সন্তানের সীমা বাতিল: যুক্তরাজ্যের লাখো পরিবার পাচ্ছে প্রতি সন্তানের জন্য বাড়তি ৩০৩ পাউন্ড

যুক্তরাজ্যের খবর

দুই সন্তানের সীমা বাতিল: যুক্তরাজ্যের লাখো পরিবার পাচ্ছে প্রতি সন্তানের জন্য বাড়তি ৩০৩ পাউন্ড

যুক্তরাজ্যের লাখো পরিবারকে বড় ধরনের আর্থিক সহায়তার বার্তা দিয়েছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস (ডিডব্লিউপি)।

২০২৬-০৫-২৬ ১৮:১৫