আর এই সহজাত অভিনয় গুণের কারণেই প্রতিনিয়ত ভক্ত-দর্শকদের অফুরন্ত ভালোবাসায় সিক্ত হন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে ক্যারিয়ার, পুরস্কার ও দর্শকের ভালোবাসা নিয়ে একান্ত কিছু কথা বলেছেন মনিরা মিঠু।
সেখানে পুরস্কারের চেয়ে দর্শকের ভালোবাসাকেই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন তিনি। অ্যাওয়ার্ড বা পুরস্কার পাওয়া নিয়ে নিজের স্পষ্ট ও খোলামেলা অভিমত ব্যক্ত করে মনিরা মিঠু বলেন, ‘আমি অ্যাওয়ার্ড পেলাম, কিন্তু দর্শক আমাকে ভালোই বাসলো না, এটা কেমন হয়?’
তার কথায়, ‘আসলেই দেখি যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তাদেরকে তো অনেক দর্শক চিনে না। আমার মত ভালোবাসা পাওয়া তো দূরের কথা, আমি কিংবা আরও যারা পুরস্কার পাচ্ছে না। সুতরাং দর্শকের ভালোবাসা এটাই অ্যাওয়ার্ড।’
দীর্ঘ বিশ বছরের অভিনয় জীবনে বহু দর্শকপ্রিয় নাটক ও সিনেমা উপহার দিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রিতে অনেক সময় পুরস্কার নিয়ে নানা আলোচনা-সমালোচনা চললেও, মিঠু মনে করেন একজন শিল্পীর আসল সার্থকতা লুকিয়ে থাকে সাধারণ মানুষের ভালোবাসার মাঝে।