শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ভারতের সাবেক ক্রিকেটার-শচীনের বন্ধু এখন বৃদ্ধাশ্রমে!

ভারতের সাবেক ক্রিকেটার-শচীনের বন্ধু এখন বৃদ্ধাশ্রমে!

ভারতীয় ক্রিকেটে বিনোদ কাম্বলির মতো চরিত্র কমই আছে। উশৃঙ্খল জীবনযাপন করে সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ার নিজ হাতে ধ্বংস করেছেন। অথচ অনেকের মতে, ভারতের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান হওয়ার সুযোগ ছিল তার, প্রতিভার বিচারে অর্জনের দিক দিয়ে তার বাল্যবন্ধু শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যেতে পারতেন।

 

দীর্ঘ দিন ধরেই অসুস্থ ভারতের সাবেক এই ক্রিকেটার। বিশৃঙ্খল জীবনযাপন প্রভাব ফেলেছে তার শরীর-স্বাস্থ্যে। মাঝে মধ্যেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়। এরই মধ্যে নতুন খবর, বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন বিনোদ কাম্বলি। 

ভারতের সাবেক এই ব্যাটার বৃদ্ধাশ্রম থেকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সুব্যবস্থার জন্য বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন শচীন টেন্ডুলকারের এই বাল্যবন্ধু। তবে ঠিক কী কারণে তাকে বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে, তা জানা যায়নি। তার ভিডিও প্রকাশ্যে আসার পর উদ্বেগ তৈরি হয়েছে দেশটির ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

 

ভিডিওতে ৫৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার বৃদ্ধাশ্রমের সুযোগ-সুবিধা এবং পরিচ্ছন্নতার প্রশংসা করেছেন। আবেগঘন বার্তায় কাম্বলি বলেছেন, ‘আমি বিনোদ কাম্বলি। আমি অনেক ভালোবাসা পাচ্ছি। এখানে যারা আছেন, তাদের জন্য আমার মনেই হচ্ছে না যে, আমি বাড়িতে নেই। এখানকার স্বাস্থ্যবিধি এবং সার্বিক পরিচ্ছন্নতা একেবারে প্রথম শ্রেণীর। আমি সত্যিই খুব ভালো সুযোগ-সুবিধা পাচ্ছি। আমি কোথায়? নিদানেই রয়েছি।’

 

কাম্বলি দীর্ঘ দিন নানা শারীরিক সমস্যায় ভুগছেন। ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। আর্থিক অনটনও রয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কাম্বলির শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে এবং নিয়মিত সঠিক পরিচর্যা, সুস্থতা নিশ্চিত করতেই প্রবীণদের জন্য বিশেষ কেন্দ্রে রাখা হয়েছে। 

শচীনের বাল্যবন্ধুকে ভারতের সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি ব্যাটার হিসাবে এক সময় বিবেচনা করা হতো। আন্তর্জাতিক ক্রিকেটেও সাফল্য পেয়েছেন। আবার বিশৃঙ্খল জীবনযাপনের জন্য দ্রুত হারিয়েও যান ক্রিকেটের মূলস্রোত থেকে।

আরও

মালয়েশিয়ার বিপক্ষে শুরুতেই ধাক্কা বাংলাদেশের

খেলাধুলা

মালয়েশিয়ার বিপক্ষে শুরুতেই ধাক্কা বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ম্যাচের ১৮ মিনিটে আরিফের গোলে পিছিয়ে পড়ে লাল...

২০২৬-০৯-২৫ ১৬:০১

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি

খেলাধুলা

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি

কেবল আনুষ্ঠানিক এক ম্যাচের অপেক্ষা, এরপর আর জাতীয় দলে দেখা যাবে না আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে। ২০২২ কাতার বিশ্বক...

২০২৬-০৯-২৫ ১২:০২

রোনালদোর হতাশার রাতে পর্তুগালকে জেতালেন ফেলিক্স

খেলাধুলা

রোনালদোর হতাশার রাতে পর্তুগালকে জেতালেন ফেলিক্স

সাত শটের মধ্যে পাঁচটিই লক্ষ্যচ্যুত, দ্বিতীয়ার্ধে একবার বল জালে জড়ালেও সেটি কাটা পড়ে অফসাইডের কারণে। সবমিলিয়ে সুযোগ মিস ক...

২০২৬-০৯-২৫ ০৯:৩৪