শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

উইম্বলডনে শিরোপা ধরে রাখলেন সিনার

উইম্বলডনে শিরোপা ধরে রাখলেন সিনার

প্যারিসের প্রতিকূলতা ছাপিয়ে উইম্বলডন জেতাটা অভ্যাসে পরিণত করতে শুরু করেছেন ইয়ানিক সিনার। শীর্ষ র‌্যাঙ্কিংধারী রোববার আলেক্সান্দার জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতলেন।

তৃতীয় সেটে ঘাসের মধ্যে পিছলে গিয়ে হাঁটুতে আঘাত পান জভেরেভ। আর কোনো প্রতিরোধ গড়তে পারেননি এই জার্মান। ৬-৭ (৭), ৭-৬ (২), ৬-৩, ৬-৪ গেমে জয় পান সিনার।

ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডে বিদায়ের পর প্রথম টুর্নামেন্টে নেমে সিনার পঞ্চম গ্র্যান্ড স্লাম জিতলেন। লন্ডনের উত্তপ্ত গরমের প্রতিকূলতা জয় করে অল ইংল্যান্ড ক্লাবে বিজয়ী হলেন তিনি।

সিনার বললেন, ‘এই জয়টা অনেক গুরুত্বপূর্ণ, কারণ প্যারিসের পর আবারও এটা একটা কঠিন লড়াই ছিল। আমি নিজের এবং আমার দলের জন্য গর্বিত, যারা আমাকে ক্রমাগত সঠিক পথে এগিয়ে যেতে উৎসাহিত করে।’

এনিয়ে সিনার টানা দশম ম্যাচ জিতলেন জভেরেভের বিপক্ষে। সদ্যই তার জার্মান প্রতিপক্ষ ফ্রেঞ্চ ওপেনে প্রথম গ্র্যান্ড স্লাম জিতে এসেছেন। উইম্বলডনে এতদিন তিনবার চতুর্থ রাউন্ডে ওঠাই ছিল তার সেরা সাফল্য।

আরও

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্কালোনি

খেলাধুলা

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্কালোনি

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সাংবাদিক সিজার লুইস মেলোর বরাতে ইয়...

২০২৬-১০-২২ ১৫:৪৪

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালে

খেলাধুলা

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালে

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশ ও নেপাল, দুই দেশের চার ভেন্যু মিলিয়ে ১৬ দলের ৪১ ম্যাচে...

২০২৬-১০-২১ ১৫:৫৩

ইনফান্তিনোর কাছে ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় উয়েফা

খেলাধুলা

ইনফান্তিনোর কাছে ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় উয়েফা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব ও সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে এবার সরাসরি জবাব চেয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্র...

২০২৬-১০-২০ ১৪:০৩

বাংলাদেশ সফরের আগে স্পিনার খুঁজছে ইংল্যান্ড

খেলাধুলা

বাংলাদেশ সফরের আগে স্পিনার খুঁজছে ইংল্যান্ড

উপমহাদেশের কন্ডিশনে স্পিনের চ্যালেঞ্জ মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি নিতে চায় ইংল্যান্ড। তবে আগামী বছরের বাংলাদেশ সফরে শু...

২০২৬-১০-১৪ ২০:০৩

সিএনএনকে যা বললেন রোনালদো, কয়েক ঘণ্টা পরই উধাও সেই সাক্ষাৎকার!

খেলাধুলা

সিএনএনকে যা বললেন রোনালদো, কয়েক ঘণ্টা পরই উধাও সেই সাক্ষাৎকার!

নিজেকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় মনে করেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের গোল ও পারফরম্যান্স...

২০২৬-১০-১৩ ১৩:৫৫