মাস দেড়েক পর কদিন আগে থেকে বল হাতে অনুশীলন শুরু করেছেন নাহিদ। লম্বা ইনজুরি কাটিয়ে ছোট রান-আপে বল করছেন। মূলত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় এখনই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। বুঝেশুনেই তাকে নিয়ে এগোচ্ছে বিসিবি।
আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে থাকছেন না নাহিদ রানা এটা আগেই জানা গিয়েছিল। টেস্টের পর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ মাঠে গড়াবে। সেই সিরিজেও নাহিদকে বিশ্রামে রাখা হবে বলে আভাস পাওয়া গেছে।