আজ জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
ম্যাচের ৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোমান সরকার। দ্বিতীয়ার্ধে ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করলে স্কোর হয় ২-০। ৫৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল ইসলামের গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি।
থাইল্যান্ডকে হারিয়ে সপ্তম স্থানে থেকে এশিয়ান গেমসে বাংলাদেশের হকি অভিযান শেষ হলো। আগামী এশিয়ান গেমস খেলতে হলে বাংলাদেশকে বাছাই পর্ব পার করতে হবে।