সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

সুইমিং পুল থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

সুইমিং পুল থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

৫৭ বছর বয়সে মারা গেলেন মরক্কো-ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস। গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নাদিয়া বিশ্বজুড়ে সমাদৃত ‘দ্য ক্রিমসন রিভার্স’ সিনেমায় অভিনয়ের জন্য বেশ পরিচিত ছিলেন।

বার্তা সংস্থা এএফপির বরাতে জানানো হয়েছে, গত সপ্তাহে প্যারিসের একটি সুইমিং পুলে অচেতন অবস্থায় পাওয়া যায় নাদিয়াকে। এরপর থেকে তিনি কোমায় ছিলেন।

নাদিয়ার দুই মেয়ে সিলিয়া ও শানা চ্যাসম্যান এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) তাদের মায়ের মৃত্যু হয়েছে।

শোকার্ত দুই মেয়ে বিবৃতিতে বলেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই শুক্রবার নাদিয়া ফারেস চলে গেছেন। ফ্রান্স একজন মহান শিল্পীকে হারাল, আর আমরা আমাদের মাকে হারালাম।’

১৯৯২ সালে ‘মাই ওয়াইফস গার্লফ্রেন্ডস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নাদিয়ার। তবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে তারকাখ্যাতি পান ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত পুলিশ থ্রিলার ‘দ্য ক্রিমসন রিভার্স’-এ অভিনয় করে। জঁ রেনো ও ভিনসেন্ট কাসেলের বিপরীতে অভিনয় করা এই সিনেমাটি পরিচালনা করেছিলেন ম্যাথিউ ক্যাসোভিটস।

আরও

ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী

বিনোদন

ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী

নব্বইয়ের দশকের ক্ষণজন্মা অভিনেতা সালমান শাহ মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে নিজেকে ব্যাপক জনপ্রিয়তা অ...

২০২৬-০৮-১২ ২২:৩৫

প্রকাশ রাজের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক

বিনোদন

ভোটাধিকার ফিরে পেতে মরিয়া প্রকাশ রাজের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক

ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে নতুন করে সরব অভিনেতা ভারতীয় অভিনেতা প্রকাশ রাজ। তার দাবি, রাজ্যে চলা এসআইআর (বিশেষ...

২০২৬-০৮-১১ ১৮:৫৫

পুরনো বিতর্কে এবার মুখ খুললেন শাবনূর

বিনোদন

রিজভীর সঙ্গে প্রেম-বিয়ের গুঞ্জন পুরনো বিতর্কে এবার মুখ খুললেন শাবনূর

পুরনো বিতর্ক নিয়ে নতুন করে সরব হয়েছেন চিত্রনায়িকা শাবনূর। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুতে তার সম্পৃক্ততার অভিযোগ এবং নিজে...

২০২৬-০৮-০৮ ২০:৫২