রবিবার, ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

সুইডেনকে নিয়ে নেদারল্যান্ডসের ছেলেখেলা

সুইডেনকে নিয়ে নেদারল্যান্ডসের ছেলেখেলা

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে সুইডেনের চেনা রক্ষণাত্মক দেওয়ালকে স্রেফ খড়কুটোর মতো উড়িয়ে দিল নেদারল্যান্ডস। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে সুইডিশদের একবারে গোলবন্যায় ভাসিয়ে দিলো রোনাল্ড কোম্যানের দল। প্রথমার্ধে ব্রায়ান ব্রবি এবং দ্বিতীয়ার্ধে কোডি গাকপোর জোড়া গোলে ৫-১ ব্যবধানে জিতেছে ডাচরা।

ম্যাচ শুরুর মাত্র ৫ মিনিটের মাথায় লিভারপুল উইঙ্গার কোডি গাকপোর একটি চমৎকার মাপা পাস থেকে বক্সের ভেতর বল পান ব্রায়ান ব্রবি। সুইডিশ ডিফেন্স লাইনের ফাঁক গলে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল উৎসবের খাতা খোলেন আয়াক্সের এই তরুণ স্ট্রাইকার।

ডাচদের শুরুর ঝড় বজায় রেখে ১৭তম মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন ব্রবি। এবার ডান প্রান্ত থেকে তাঁকে বলের জোগান দেন রাইট-ব্যাক ডেনজেল ডামফ্রিস।

প্রথমার্ধে ২-০ ব্যবধানে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই সুইডেনের জালে তৃতীয়বারে বল পাঠান কোডি গাকপো।

ম্যাচের ৫৩ মিনিটের মাথায় সুইডেনের কফিনে চতুর্থ পেরেকটি ঠুকে দেন সেই গাকপোই। নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি ডাচদের ৪-০ গোলের বিশাল লিড এনে দেন এই ফরোয়ার্ড।

চার গোল হজম করার পর ম্যাচের ৫৯তম মিনিটের মাথায় সুইডেনের হয়ে একটি সান্ত্বনাসূচক গোল শোধ করেন বদলি ফুটবলার অ্যান্থনি ইলাঙ্গা। এরপর সুইসরা একের পর এক আক্রমণ চালালেও আর গোল করতে পারেনি। বারবার তারা নেদাল্যান্ডসের রক্ষণভাগে গিয়ে ব্যর্থ হয়েছে।

এদিকে ম্যাচের একদম শেষ মুহূর্তে একটি গোল পায় নেদারল্যান্ডস। ফলে ৫-১ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যারেঞ্জ আর্মিরা।

প্রথম ম্যাচে জাপানের সাথে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারানো নেদারল্যান্ডস এই বড় জয়ের মাধ্যমে কেবল ৩ পয়েন্টই পায়নি না, বরং গোল ব্যবধানে নিজেদের অনেক দূর এগিয়ে নিয়ে গ্রুপের শীর্ষস্থানে যাওয়ার রাস্তা পরিষ্কার করে ফেলল। অন্যদিকে প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে হারানো সুইডেন আজ ডাচদের এই গতির ফুটবল আর নিখুঁত ফিনিশিংয়ের সামনে পুরো ৯০ মিনিট কেবল চেয়ে চেয়ে দেখেছে।

আরও

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

খেলাধুলা

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ ছিল বাংলাদেশের টপ অর্ডার। নিগার সুলতানা জ্যোতি এক প্রান্ত আগলে রাখলেও আরেক প্রান্তে ছিল আসা-যা...

২০২৬-০৬-২০ ২৩:২৬

জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান

খেলাধুলা

জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘ই’ গ্রুপে শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টায় মুখোমুখি হচ্ছে জার্মানি...

২০২৬-০৬-২০ ২৩:১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

খেলাধুলা

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

পল দ্য অক্টোপাসকে মনে আছে তো? সেই যে, ২০১০ সালে একটি অক্টোপাস বিশ্বকাপের সব ম্যাচের ভবিষ্যদ্বাণী করছিল। এবং মিলিয়েও দিয়ে...

২০২৬-০৬-২০ ২২:২৮

বিশ্বকাপের মাঝেই মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলিয়ান তারকা

খেলাধুলা

বিশ্বকাপের মাঝেই মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলিয়ান তারকা

বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের জার্সিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কাসেমিরো। মাঠের লড়াইয়ের পাশাপাশি নিজের ক্লাব ভবিষ্যৎ নিয়েও বড় স...

২০২৬-০৬-২০ ২২:২৪

বিশ্বকাপের মধ্যেই মেসির দলে ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো

খেলাধুলা

বিশ্বকাপের মধ্যেই মেসির দলে ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো

বিশ্বকাপ চলমান। এরমধ্যেই ক্লাব ফুটবলে দলবদল সারছেন অনেক ফুটবলার। চেলসি থেকে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন স্প্যানিশ ফুটবল...

২০২৬-০৬-২০ ১৭:১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

খেলাধুলা

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

আগামীকাল শনিবার সকালে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে তুরস্ক। শিক্ষার্থীদের সুবিধার্থে এই ম্যা...

২০২৬-০৬-১৯ ২৩:১৩