শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সরকারি খাসজমি দখলের সংবাদ প্রকাশের জেরে- হামলার পর সাংবাদিক ও বৃদ্ধ বাবা-মায়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

সরকারি খাসজমি দখলের সংবাদ প্রকাশের জেরে- হামলার পর সাংবাদিক ও বৃদ্ধ বাবা-মায়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

গাজীপুরে সরকারি খাসজমি ও সংরক্ষিত বনভূমি দখলের অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে হামলার শিকার হওয়া দৈনিক নয়া দিগন্তের জয়দেবপুর প্রতিনিধি আব্দুল আজিজের বিরুদ্ধে এবার আদালতে চাঁদাবাজির মামলা হয়েছে। মামলায় তার বৃদ্ধ বাবা মো. আব্দুর রব ও মা ছকিনা বেগমকেও আসামি করা হয়েছে। এর আগে সাংবাদিকের দায়ের করা হামলা ও অপহরণের চেষ্টা মামলার প্রধান আসামি আরাফাত হোসেন রাসেল জামিনে মুক্তি পাওয়ার পর এ মামলা করেন। ঘটনাটি স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আদালতের নথি অনুযায়ী, আরাফাত হোসেন রাসেল দণ্ডবিধির ৩৮৫, ৩৮৬, ৫০৬ (দ্বিতীয়) ও ৩৪ ধারায় মামলা করেন। তার অভিযোগ, গত ২৫ জুন সাংবাদিক আব্দুল আজিজ পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং পরে ১০ হাজার টাকা গ্রহণ করেন, যা স্থানীয় লোকজন উদ্ধার করে ভিডিও ধারণ করেন।

তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন আব্দুল আজিজ। তার দাবি, সরকারি খাসজমি ও সংরক্ষিত বনভূমি দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে তিনি হামলার শিকার হন। চিকিৎসা শেষে হামলা ও অপহরণের চেষ্টা মামলা করলেও আসামিদের গ্রেপ্তার করা হয়নি। বরং জামিনে বেরিয়ে তারা তাকে ও তার বৃদ্ধ বাবা-মাকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলায় জড়িয়েছেন।

তিনি অভিযোগ করেন, প্রথমে তাকে মারধর করা হয়, পরে পকেটে টাকা ঢুকিয়ে চাঁদাবাজির নাটক সাজানোর চেষ্টা করা হয় এবং ব্যর্থ হয়ে অপহরণেরও চেষ্টা করা হয়। মামলা প্রত্যাহার না করায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও শুধু মানসিক চাপ সৃষ্টি ও অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধ করতেই তার বাবা-মাকে আসামি করা হয়েছে।

অন্যদিকে আরাফাত হোসেন রাসেল সব অভিযোগ অস্বীকার করে বলেন, বন বিভাগের সীমানা-সংক্রান্ত একটি নির্মাণকাজ নিয়ে সংবাদ প্রকাশ না করতে সাংবাদিক তার কাছে টাকা দাবি করেছিলেন। ১০ হাজার টাকা দেওয়ার সময় স্থানীয়রা ভিডিও ধারণ করেন বলেও দাবি করেন তিনি। সাংবাদিককে মারধরের অভিযোগও তিনি নাকচ করেন।

এদিকে স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকরা বলছেন, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর হামলা এবং পরে পাল্টা মামলা—পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করে উভয় মামলার প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তারা।

গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য ও সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, "পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিক হামলার শিকার হওয়ার পর উল্টো তার বিরুদ্ধেই মামলা হওয়া উদ্বেগজনক। কেউ অপরাধ করলে অবশ্যই আইনের আওতায় আসবেন। তবে অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধ করতে হয়রানিমূলক মামলা হলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য অশনিসংকেত। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।"

আরও

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

সারা দেশ

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেও আর্থিক অনিশ্চয়তায় ছিল মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির। এবার ত...

২০২৬-১০-০৮ ২০:২৯

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮