শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

'সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেফতার ঠাকানো যাবে না' জীবননগরে এনসিপির পথসভায় আখতার হোসেন এমপি

'সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেফতার ঠাকানো যাবে না' জীবননগরে এনসিপির পথসভায় আখতার হোসেন এমপি

চুয়াডাঙ্গার জীবননগরে 'দেশ গড়তে জুলাই জাগরণ' কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এলসিপি)। রোববার রাত ৯ টার সময় জীবননগর বাসস্ট্যান্ডের মুক্তমঞ্চে উপজেলা এনসিপির উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের জনগণ আজ থেকে দুই বছর আগে এই জুলাই মাসে গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনাকে পতন ঘটিয়েছিলো। হাসিনাকে সরিয়ে দিয়ে অন্য কেউ এসে হাসিনাগিরি দেখাবে সে জন্য ২৪শে গণ-অভ্যুত্থানে মানুষ জীবন দেয়নি। তারা একটা পরিবর্তন চেয়েছিলো। এদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে অবস্থান নিয়েছিলো। বিএনপি নির্বাচনের আগেও গণভোটের পক্ষে ছিলো।কিন্তু বিএনপি যখনই ক্ষমতায় আসলো তারা গণভোটের সাথে বেঈমানী করলো। 

তিনি আরও বলেন, সংবিধানের মধ্যে সমাধান নেই। যার কারনে আমাদের জনগনের কাছে যেতে হয়েছে। সংবিধানের চেয়ে বড় জনগণ। জনগণ যখন রায় দিয়েছে তখন সংবিধানের দোহাই দিয়ে গণভোটকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। স্বৈরাচারের দোসর সাহাবুদ্দিন চুপ্পুকে সংবিধানের দোহাই দিয়ে বাঁচানোর চেষ্টা চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাষ্ট্রপতিকে তো গ্রেফতার করা যায় না। আমরা বলতে চাই সাহাবুদ্দিন পদত্যাগের পর তিনি কি আর রাষ্ট্রপতি আছেন। 

সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাহাবুদ্দিনের গ্রেফতার ঠেকানো যাবে না। যখন তিনি রাষ্ট্রপতি থাকেন না তখন তাকে গ্রেফতার করতে আর কোন আইনি বাঁধা নেই। তিনি বলেন, দেশের সমস্থ জায়গায় বিএনপি একটা দলীয়করণ করার চেষ্টা করছে।গুরুত্বপূর্ণ যায়গায় তাদের পছন্দমত লোকজন বসিয়ে রেখেছেন।জীবননগর একটি সীমান্তবর্তী উপজেলা। এখানে মাদক ও চোরাচালানের বিস্তার বেশি। মাঝে মাঝে ভারত থেকে পুশইন করার চেষ্টা চলে। 

এখানে এসে জানতে পারলাম আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে এনসিপির সদস্যদের রাখা হয় না। চুয়াডাঙ্গা জেলার জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির জাতীয় নারি শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু এমপি। তিনি বলেন, এনসিপি একটা অল্প সময়ের দল। মাত্র দেড় বছর দলের বয়স। 

এই অল্প সময়েই আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি। জুলাই আন্দোলন ২ হাজার ছেলে জীবন দিয়েছে। এখন সময় এসেছে, যাতে আর কোনো সরকার বাংলাদেশে না আসে, যারা তাদের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাদের ছেলেদের বুকে গুলি চালাতে পারে। এই জন্য আমাদের অনেক রাজনৈতিক সচেতন হওয়া দরকার। রাজনীতি নিয়ে কথা বলা দরকার। বাংলাদেশের রাজনৈতিক সরকার এসেছে ৬ মাস, কিন্তু তারা জনগনের আকাঙ্ক্ষা নিয়ে ভাবেনা। তারা জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে ভাবেনা। জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে ভাবার জন্য আপনাদেরকেই উঠে দাঁড়াতে হবে।
 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার,
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোল্লা ফারুক আহসান, জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ আহসান, জাতীয় নাগরিক পার্টির চুয়াডাঙ্গা জেলার খায়রুল বাসার বিপ্লবসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।
 

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আরও

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

সারা দেশ

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেও আর্থিক অনিশ্চয়তায় ছিল মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির। এবার ত...

২০২৬-১০-০৮ ২০:২৯

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮