শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

পর্ব–২

সমকামী পরিচয়ের ভুয়া কেস: সাজানো ছবি, ভাড়া করা সঙ্গী

সমকামী পরিচয়ের ভুয়া কেস: সাজানো ছবি, ভাড়া করা সঙ্গী

গত দুই দশকে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম আবেদনকে ঘিরে তৈরি হয়েছে নতুন বাস্তবতা। প্রকৃত নির্যাতিত ও ঝুঁকিতে থাকা মানুষের পাশাপাশি এই ব্যবস্থার অপব্যবহারের অভিযোগও বেড়েছে। ভুয়া তথ্য, সাজানো গল্প, দালালচক্র, অননুমোদিত পরামর্শক, রাজনৈতিক পরিচয় বদলে আবেদন, সমকামী বা নাস্তিক সেজে কেস তৈরি—এমন নানা অভিযোগ নিয়ে তদন্তে নেমেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। একই সঙ্গে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সত্যিকারের আশ্রয়প্রার্থীরা। যুক্তরাজ্যে ভুয়া অ্যাসাইলামের এই অন্ধকার জগত, এর কৌশল, অর্থের লেনদেন, বাংলাদেশি সংশ্লিষ্টতা এবং রাজনৈতিক প্রভাব নিয়ে চ্যানেল এইটটিনের এই ধারাবাহিক অনুসন্ধান।

১ম পর্বে যা ছিলো— হাজার পাউন্ডে বিক্রি হচ্ছে আশ্রয়ের স্বপ্ন

যৌন পরিচয়ের ভিত্তিতে আশ্রয় আবেদন এখন সবচেয়ে আলোচিত ‘অপব্যবহারগুলোর’ একটি।

অনুসন্ধানে জানা গেছে, কিছু চক্র আবেদনকারীদের বলা হচ্ছে; নিজ দেশে সমকামী পরিচয়ের কারণে নির্যাতনের ভয় আছে, এমন দাবি তুলতে।

এরপর শুরু হয় ‘প্রমাণ’ তৈরির কাজ। আবেদনকারীকে নিয়ে যাওয়া হয় সমকামীদের ক্লাব, সামাজিক অনুষ্ঠান বা সমাবেশে। সেখানে ছবি তোলা হয়। সদস্যপত্র সংগ্রহ করা হয়। কখনো টাকার বিনিময়ে কাউকে প্রেমিক বা সঙ্গী হিসেবেও দাঁড় করানো হয়।

লন্ডনে বসবাসকারী এক পাকিস্তানি নাগরিক (ছদ্মনাম আলি) বলেন, তাকে বলা হয়েছিল, ‘তুমি সমকামী কি না সেটা কেউ যাচাই করতে পারবে না, গল্পটা ঠিকমতো বলতে হবে।’

তিনি জানান, কয়েক মাস তাকে বিভিন্ন অনুষ্ঠানে নেওয়া হয়। ছবি তোলা হয়। পরে সাক্ষাৎকারে কী বলতে হবে, তাও শেখানো হয়।

অধিকারকর্মীরা বলছেন, এ ধরনের প্রতারণা প্রকৃত সমকামী শরণার্থীদের সবচেয়ে বেশি ক্ষতি করছে। কারণ তাদের সত্যিকারের ভয় ও নির্যাতনের গল্পও তখন সন্দেহের মুখে পড়ে।

এক মানবাধিকারকর্মী বলেন, ‘যারা সত্যিই জীবন বাঁচাতে পালিয়ে এসেছে, তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হচ্ছে।’

আরও

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের খবর

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড গড়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর ব্রি...

২০২৬-০৯-০৯ ০০:০১

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর লন্ডনের আইঅ...

২০২৬-০৯-০৫ ২২:৩১

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যে চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে...

২০২৬-০৮-২৭ ১৭:০৫

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নি...

২০২৬-০৮-২৭ ১২:৪৭

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের খবর

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ইংল্যান্ড ও ওয়েলসে পরীক্ষামূলকভাবে চালু থাকা এ ক...

২০২৬-০৮-২৫ ১৭:০৯

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতি...

২০২৬-০৮-২৫ ১২:৪৯