শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শখের বাগানের টবে গাঁজা চাষ, ১৩টি গাছসহ মাদক কারবারি আটক

শখের বাগানের টবে গাঁজা চাষ, ১৩টি গাছসহ মাদক কারবারি আটক

বরিশালের মেহেন্দিগঞ্জে মাদক কারবারির বাড়ির আঙিনায় সাজানো টবে বিভিন্ন জাতের গাছের আড়ালে গড়ে তোলা একটি গোপন গাঁজা বাগানের সন্ধান পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার চানপুর ইউনিয়নের চরখাগকাটা এলাকায় অভিযান চালিয়ে ১৩টি গাঁজা গাছসহ শামীম রাড়ী (৩০) নামে একজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, শামীম তার বাড়ির আঙিনায় পরিকল্পিতভাবে সাধারণ গাছপালার সঙ্গে টবে গাঁজা চাষ করে আসছিলেন। বাইরে থেকে দেখে বোঝার উপায় না থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে টবে লাগানো ১৩টি গাঁজা গাছ, প্রায় ৫০০ গ্রাম প্রক্রিয়াজাত গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১,৩০০ টাকা উদ্ধার করা হয়।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযানে কোনো ছাড় নেই। মাদকসংশ্লিষ্ট যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। যারা এর সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

তিনি জানান, গাঁজা গাছসহ আটক শামীমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে দ্রুত আদালতে পাঠানো হবে।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪