শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সিংড়ায় তানিয়া ফার্মেসিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১২ লাখ টাকার মালামাল

সিংড়ায় তানিয়া ফার্মেসিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১২ লাখ টাকার মালামাল

নাটোরের সিংড়ায় মেসার্স তানিয়া পোল্ট্রি ফিড এন্ড চিকস্ ফার্মেসীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফ্রিজে সংরক্ষিত ভ্যাকসিন, বিভিন্ন ধরনের ওষুধ, ফিড ও মুরগির বাচ্চা'সহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ লাখ টাকার বেশি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের মালিক মাসুদ রানা।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যাকসিন সংরক্ষণের জন্য ব্যবহৃত ফ্রিজের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

মাসুদ রানা জানান, দীর্ঘদিনের পরিশ্রম, ধৈর্য ও কষ্টের মাধ্যমে তিল তিল করে তিনি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। হঠাৎ আগুনে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

তিনি বলেন, গত ২০১৬ সালেও গভীর রাতে তাঁর একটি ফার্মে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। দীর্ঘ ১০ বছর পর আবারও একই ধরনের ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

আগুন লাগার খবর পেয়ে প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী, স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও শুভাকাঙ্ক্ষীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁদের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আরও

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

সারা দেশ

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেও আর্থিক অনিশ্চয়তায় ছিল মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির। এবার ত...

২০২৬-১০-০৮ ২০:২৯

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮