বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা

সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা

মর্যাদাপূর্ণ চীনের সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘এশিয়ান নিউ ট্যালেন্ট’ প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে বাংলাদেশের তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট (সাঁকোটা দুলছে)’। ছবির প্রযোজক মনোজ প্রামাণিক সদ্য সংবাদ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গ্রামীণ বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত সাদা-কালো এই চলচ্চিত্রে কুসংস্কার ও পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে এক অন্ধ নারীর আত্মমুক্তির লড়াই এবং তিন নারীর সংগ্রামের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। নির্মাতার মতে, ছবিটি নারীর স্বাধীনতা, বিশ্বাস ও সামাজিক নিয়ন্ত্রণের প্রশ্নকে এক কাব্যিক চলচ্চিত্রভাষায় তুলে ধরেছে।

উৎসবে ছবিটির প্রিমিয়ারে অংশ নিতে জুনের দ্বিতীয় সপ্তাহে সাংহাই যাচ্ছেন পরিচালক ইশতিয়াক আহমেদ, প্রযোজক মনোজ প্রামাণিক এবং প্রধান চরিত্রের অভিনেত্রী সানজিদা আক্তার। আগামী ১৫ জুনের প্রদর্শনীতে তারা সেখানে উপস্থিত থাকবেন। চলচ্চিত্রটি এই উৎসবে নির্বাচিত হওয়াকে স্বাধীন চলচ্চিত্রচর্চার জয় এবং পুরো টিমের দীর্ঘ পরিশ্রমের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন সিনেমাটির নির্মাতা ও প্রযোজক।

২০২২ সালে শুরু হওয়া প্রায় ৮০ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটির নির্মাণযাত্রা ছিল বেশ চ্যালেঞ্জিং। ২০২৩ সালে শুটিংয়ের কিছু ফুটেজ হারিয়ে যাওয়ার পর পুনরায় শুটিং করে ২০২৫ সালে এর কাজ শেষ করা হয়। ছবিটিতে সানজিদা আক্তার, তাহমিদা রহমান, সুমাইয়া হকসহ একঝাঁক তরুণ শিল্পী অভিনয় করেছেন। সাংহাই উৎসবের পর বিশ্বের অন্যান্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা।

আরও

যে বাঁশিতে কান্না বাজত, যে কণ্ঠে কথা বলত ভাটির মন

বিনোদন

যে বাঁশিতে কান্না বাজত, যে কণ্ঠে কথা বলত ভাটির মন

কিছু কণ্ঠ থাকে, যাদের শুনলে মনে হয়—মানুষটি গান গাইছেন না, নিজের বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসগুলো একে একে সুরে ভাসিয়ে দ...

২০২৬-১১-১৫ ১২:১৮

অমিতাভের ১০০ কোটির ‘জলসা’ ঘিরে পারিবারিক সম্পত্তির লড়াই

বিনোদন

অমিতাভের ১০০ কোটির ‘জলসা’ ঘিরে পারিবারিক সম্পত্তির লড়াই

বলিউডের শাহেনশাহ তিনি। পর্দায় তাঁর সংলাপে কেঁপেছে প্রেক্ষাগৃহ, অভিনয়ে মুগ্ধ হয়েছে কয়েক প্রজন্ম। কিন্তু এবার আলোচনায় অমিত...

২০২৬-১১-১৪ ২০:৩৩

রুপালি পর্দায় জমেছে ধুলো, হারিয়ে গেছে স্বপ্নের দিন

বিনোদন

রুপালি পর্দায় জমেছে ধুলো, হারিয়ে গেছে স্বপ্নের দিন

একসময় সিনেমা হল মানেই ছিল উৎসব। নতুন ছবি মুক্তির খবর ছড়িয়ে পড়লেই শহর থেকে গ্রাম—সবখানে শুরু হতো অপেক্ষা। হলের সামনে টিকি...

২০২৬-১১-১৪ ১২:২৩

কারিনার রাতের গোপন অভ্যাস ফাঁস করলেন সাইফ

বিনোদন

কারিনার রাতের গোপন অভ্যাস ফাঁস করলেন সাইফ

বলিউড দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের দাম্পত্যজীবনের মজার এক অভ্যাস সম্প্রতি প্রকাশ্যে এনেছেন অভিনেতা সাইফ। স্ত...

২০২৬-১১-০৯ ১২:২৪

ক্যান্সার ধরা পড়ার ‘১৫ মিনিটের মধ্যেই’ হিনাকে বিয়ে করেন প্রেমিক

বিনোদন

ক্যান্সার ধরা পড়ার ‘১৫ মিনিটের মধ্যেই’ হিনাকে বিয়ে করেন প্রেমিক

দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ক, কিন্তু বিয়ের পরিকল্পনা ছিল না কখনোই। তবে মারণব্যাধি ক্যান্সার বদলে দিল জীবনের সব হিসা...

২০২৬-১১-০১ ১৬:৪৮

কোণঠাসা তানজিন তিশা, একদিকে মামলার চাপ অন্যদিকে অনিশ্চিত সিনেমা

বিনোদন

কোণঠাসা তানজিন তিশা, একদিকে মামলার চাপ অন্যদিকে অনিশ্চিত সিনেমা

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অভিনেত্রী তানজিন তিশার। গত বছর শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় নাম লেখানোর পর থেকে একের...

২০২৬-১০-২৮ ১৭:৩৯