শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হেনায়ারা খানমের ভুয়া বিলে কন্টিজেন্সির ৮৪০০০ টাকা উত্তোলন!

শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হেনায়ারা খানমের ভুয়া বিলে কন্টিজেন্সির ৮৪০০০ টাকা উত্তোলন!

অর্থবছর শুরুর ৫ দিনের মধ্যেই শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টিইও হেনায়ারা খানম ভুয়া ভাউচার সাবমিট করে কন্টিজেন্সির ৮৪০০০ টাকা আত্মসাৎ করেছেন। অফিসে কোনো মালামাল না কিনেই হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে এই টাকা উত্তোলন করা হয়েছে।বাকি এক লক্ষ টাকা উত্তোলনের জন্য ভুয়া ভাউচার সংগ্রহ করছেন।

এ দিকে হেনায়ারা খানম বিগত ১৯ অক্টোবর ২০২৫ সালে যোগদানের পর থেকে অনলাইনে কোন ভিজিট করেননি।
অনলাইন ভিজিটে দূর্নীতির সুযোগ না থাকায় তিনি ম্যানুয়াল ভিজিট দেখিয়ে মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অনুমোদন নিয়ে আরো ৬৫০০০ টাকার টিএ বিল দাখিল করেছেন বলে হিসাব রক্ষন অফিস সুত্রে জানা গেছে।
 

গত অর্থবছরে ২লক্ষ ৪০ হাজার টাকার টিএ ও অফিস কন্টিজেন্সি ১ লক্ষ ৫০ হাজার টাকার কোন কাজ না করে ভুয়া ভাউচারে টাকা তুলে নেন টিইও হেনায়ারা খানম।সরকারী টাকা আত্মসাৎ করা হেনায়ারা খানমের স্বভাব।
কোনো প্রকার অনলাইন ভিজিট ছাড়া স্কুলের প্রধান শিক্ষককে পরিদর্শন খাতাসহ অফিসে ডেকে নিয়ে স্বাক্ষর করার অভিযোগ পাওয়া গেছে একাধিক সূত্র থেকে।ফলে স্কুলের শিক্ষার মান তদারকি হচ্ছে না।
 

টিইও হেনায়ারা খানম শুধু বরাদ্দপ্রাপ্ত স্কুলে গিয়ে পারসেন্ট নিয়ে আসেন। শালিখা উপজেলা আইনশৃংখলা মিটিং, সমন্বয় মিটিংয়ের মতো গুরুত্বপূর্ণ সভায়ও তিনি উপস্থিত থাকেন না বলে নিশ্চিত হওয়া গেছে। এমনকি মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি,র প্রোগ্রামেও তিনি অনুপস্থিত থাকেন। সাবেক ইউএনও ও ডিসি হেনায়ারা খানমের বিরুদ্ধে মন্ত্রণালয়ে লিখেও বদলি করাতে পারেনি।তারপর ইউএনও ও ডিসি মহোদয় বদলি হয়ে গেলে হেনায়ারা খানম আনন্দে উক্ত দুইজন কর্মকর্তার বদলিতে অফিসে তার পছন্দের শিক্ষকদের বিরিয়ানি ও কোক পানি খাওয়ান। শালিখার বিদ্যালয়ের উন্নয়ন কাজের বরাদ্দ থেকে স্কুল প্রতি ২০/৩০ হাজার টাকা নিয়ে চেক প্রদান করেছেন বলে জানা গেছে।
একজন প্রধান শিক্ষক টাকা না দেওয়ায় তার চেক দেননি এবং ঐ স্কুল এক মাসে হেনায়ারা খানম ৪/৫ বার ভিজিট করেছেন বলে জানা যায়।
এদিকে চামচ চুরি, দুধ নিয়ে আসা ও ফল নিয়ে শিক্ষকদের দিয়ে টাকা পরিশোধ করানোর ঘটনায় সারা দেশের লোক জানলেও মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ডিপিও আমিরুল ইসলাম কোনো পদক্ষেপ নেয়নি।
 

এই সব অপকর্মে হেনায়ারা খানম, আনোয়ারুল কবীর কাজল নামের একজন শিক্ষককে দিয়ে টাকা উঠান বলে একাধিক শিক্ষক অভিযোগ করেন।
হেনায়ারা খানম, পুতুল নামের এই টিইও শালিখার প্রাথমিক শিক্ষা শেষ ও ধ্বংস করে দিচ্ছে।

আওয়ামী সরকার আমলের নিয়োগপ্রাপ্ত এই দূর্নীতিবাজ শিক্ষা অফিসার হেনায়ারা খানমের অনিয়মে শালিখার শিক্ষক ও শিক্ষা ব্যবস্থা হুমকির মধ্যে!!
মাননীয় মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি,র নির্বাচনী এলাকায় এই অনিয়মে শালিখাবাসী হতাশ!

আরও

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

সারা দেশ

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেও আর্থিক অনিশ্চয়তায় ছিল মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির। এবার ত...

২০২৬-১০-০৮ ২০:২৯

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮