সোমবার, ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রান্নার সিলিন্ডারের গ্যাসে মোটরসাইকেল চালিয়ে সাড়া ফেলেছেন নড়াইলের যুবক

রান্নার সিলিন্ডারের গ্যাসে মোটরসাইকেল চালিয়ে সাড়া ফেলেছেন নড়াইলের যুবক

রান্নার সিলিন্ডারের গ্যাসে মোটরসাইকেল চালিয়ে তাক লাগিয়েছেন নড়াইলের যুবক। তেল সংকটের মধ্যে নড়াইলে ব্যতিক্রমী এক উদ্যোগের দেখা মিলেছে। রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ব্যবহার করেই মোটরসাইকেল চালাচ্ছেন এক যুবক। গত কয়েকদিন ধরে তিনি নিয়মিত এভাবেই চলাচল করছেন। জানা গেছে, এই উদ্ভাবনের পেছনে রয়েছেন দুই ভাই, যারা পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।

এদিকে গ্যাস সিলিন্ডার দিয়ে মোটরসাইকেল চালানোর এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।

জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের রাধানগর বাজারের তরুণ ইলেকট্রিক মিস্ত্রি সোহেল শেখ ও জীবন শেখ আপন দুই ভাই। এদের মধ্যে বড় সোহেল শেখ ও ছোট জীবন শেখ। প্রায় ৪ বছর ধরে তারা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স মালামাল ও যন্ত্রপাতি মেরামত করেন। সেই অভিজ্ঞতার আলোকে গ্যাস সিলিন্ডার থেকে পাইপ দিয়ে মোটরসাইকেলে মডিফাই করা কার্বুরেটরের সঙ্গে সংযোগ দিয়ে সম্পূর্ণ গ্যাসনির্ভর করেছেন তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি। প্রাথমিক অবস্থায় বড় আকারের গ্যাস সিলিন্ডারের সাহায্যে মোটরসাইকেল চালালেও ছোট আকারের বহনযোগ্য সিলিন্ডার লাগানোর জন্য প্রস্তুতি শেষ করেছেন তারা।

সোহেল শেখ ও জীবন শেখ জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে পাম্পে তেল নিতে নানা ঝামেলা পোহাতে হচ্ছে। পাম্পে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে যেমন তেল পাওয়া যাচ্ছে না আবার কয়েকদিন বন্ধ থাকছে। তেলের এই সংকটমুহুর্তে তারা দুই ভাই চিন্তা ভাবনা করে গ্যাসের সিলিন্ডার দিয়ে গাড়ি চালানো যায় কিনা চেষ্টা করে দেখেন। দুর্ঘটনা বা নিরাপত্তার কথা চিন্তা করে গ্যাস সিলিন্ডার থেকে পাইপ দিয়ে মোটরসাইকেলে মডিফাই করা কার্বুরেটরের সঙ্গে সংযোগ দেওয়া হয়েছে। মোটর সাইকেলটি ভালোভাবে চলছে। সাইকেলের পিছনে গ্যাস সিলিন্ডার থাকায় দুজন বসতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে বড় সিলিন্ডারের পরিবর্তে ছোট আকৃতির সিলিন্ডার স্থাপনের কাজ চলছে।

জীবন শেখ আরও জানান, গ্যাস সিলিন্ডারে চালানোর কারণে খরচ অর্ধেকে নেমে এসেছে। পেট্রোল ও ডিজেলের খরচের তুলনায় গ্যাস দিয়ে চালানো হলে অর্ধেক খরচ হবে। পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। সফল হলে গ্যাস দিয়েই তারা মোটরসাইকেলটি চালাবেন।

ইলেকট্রিক মিস্ত্রি দুই ভাইয়ের আবিষ্কার গ্যাসচালিত মোটরসাইকেল এলাকায় বেশ সাড়া ফেলেছে। বিভিন্ন পেশার মানুষ গ্যাসচালিত এই মোটরসাইকেলটি দেখতে ভিড় করছেন।

ইতনা গ্রামের ওষুধ ব্যবসায়ী মো. জাবের আলী বলেন, ‘এতদিন জানতাম পাম্প থেকে নেওয়া গ্যাস দিয়ে যানবাহন চলে। কিন্তু রান্না করার জন্য ব্যবহৃত সিলিন্ডারে মোটরসাইকেল চলতে পারে তা জানতাম না। এই প্রযুক্তি যদি নিরাপদ হয় তাহলে বহনযোগ্য ছোট আকৃতির সিলিন্ডার স্থাপনের মাধ্যমে গ্যাসে রূপান্তর করা যেতে পারে। এতে পেট্রোল-অকটেনের ঝামেলা থাকবে না এবং খরচ অনেকটা কমে আসবে।’

রাধানগর বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, ইলেকট্রিক মিস্ত্রি সোহেল ও জীবনের উদ্ভাবিত গ্যাস সিলিন্ডার দিয়ে মোটরসাইকেল চালানোর ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবরটি শুনে অনেকেই দেখতে আসছে। এই উদ্ভাবনটি নিরাপদ হলে বাজারের অনেক ব্যবসায়ী মোটরসাইকেলে গ্যাসে রূপান্তরিত করবে।

তবে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উদ্ভাবিত এই পদ্ধতিটি ঝুঁকিপূর্ণ কি-না সে বিষয়ে বিশেষজ্ঞদের খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন।

আরও

ফেনীতে মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন, ১ জনের ১০ বছরের জেল

সারা দেশ

ফেনীতে মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন, ১ জনের ১০ বছরের জেল

ফেনীর দাগনভূঞায় মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন ও ১ জনের ১০ বছরের জেল দিয়েছেন আদালত। আজ ৫ জুলাই রোববার বিকালে ম...

২০২৬-০৭-০৫ ২০:০৬

ফেনীর ছাগলানাইয়ায় প্রাইভেটকার থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক

সারা দেশ

ফেনীর ছাগলানাইয়ায় প্রাইভেটকার থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক

প্রাইভেটকার তল্লাশি করে ২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৫ জুলাই) দুপুরের দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরী...

২০২৬-০৭-০৫ ১৯:৫৫

১০ দিন পর প্রাণ হারালেন জামায়াত নেতা বাপ্পা

সারা দেশ

১০ দিন পর প্রাণ হারালেন জামায়াত নেতা বাপ্পা

বগুড়ার দুপচাঁচিয়ায় জমিজমা-সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা সম্রাট হোসে...

২০২৬-০৭-০৫ ১৯:৫১

রাজবাড়ীর পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় লিখত অভিযোগ

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় লিখত অভিযোগ

রাজবাড়ীর পাংশায় চাঞ্চল্যকর রাশিদুল ইসলাম হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে বাদী কে মারপিট ও মারপিট ও প্রাণনাশের হুমকি দেওয়া...

২০২৬-০৭-০৫ ১৯:৫০

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের উচ্ছ্বাস

সারা দেশ

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের উচ্ছ্বাস

যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাই...

২০২৬-০৭-০৫ ১৯:৪৯