শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাঙামাটিতে সাইবার অপরাধের অভিযোগে সাংবাদিকসহ আটক ২

রাঙামাটিতে সাইবার অপরাধের অভিযোগে সাংবাদিকসহ আটক ২

রাঙামাটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে (আইসিটি) সাইবার অপরাধের অভিযোগে সাংবাদিকসহ ২ জনকে আটক করা হয়েছে।

তারা হলেন ডিবিসি টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি ও রাঙামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী এবং জেলা ছাত্রদলের সাবেক সম্পাদক আলী আকবর সুমন।

মঙ্গলবার বেলা ২টার দিকে জেলা পরিষদ ভবনের সামনে থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা ডিবির সাদা পোশাকধারী একদল সদস্য তাদেরকে আটক করে নিয়ে যান বলে জানা গেছে।

জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা জেলা ছাত্রদলের সাবেক সম্পাদক আলী আকবর সুমনের বিরুদ্ধে ডিএমপি ইউনিট শাখায় আইসিটি আইনে একটি সাইবার অপরাধের অভিযোগ দেন। এতে রাঙামাটি গিয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা সুমনকে আটকের সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকেও আটক করে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের কয়েকজন তার অফিসে গিয়ে সাক্ষাৎ করলে বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব বলেন, ডিএমপিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী সায়রা চন্দ্রা চাকমার আইসিটি আইনে দেওয়া একটি অভিযোগের কথা জানানো হয়েছে।

এতে জেলা ছাত্রদলের আলী আকবর সুমনকে অভিযুক্ত করা হলেও সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে কেন নেওয়া হয়েছে, তা জানা নেই।

ডিএমপির ডিবি পুলিশ শাখা থেকে তাদের দুজনকে আটক করে ঢাকায় নিয়ে গেছে বলে জানান পুলিশ সুপার।

আরও

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

সারা দেশ

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক নি...

২০২৬-১০-০৮ ১৯:১৭