শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি'র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি'র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলার বর্ডার গার্ড বাংলাদেশ রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জোন এর সার্বিক ব্যবস্থাপনায় বাস্কেটবল মাঠ ট্রেনিং শেডে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা ৪০মিনিট পর্যন্ত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ আহসান উল ইসলাম পিএসসি। সভায় জোন অধিনায়ক বলেন, দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করাসহ শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে পাহাড়ি ও বাঙালি জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, বাংলাদেশ- ভারত সীমান্তবর্তী এলাকায় অবৈধ মাদক ও অস্ত্র চোরাচালান, সীমান্তে পুশিং প্রতিরোধসহ দূর্ঘটনা- চাঁদাবাজি -অপহরণ - সন্ত্রাসী ঘটনা হলে প্রশাসনকে অবহিত করণ এবং গ্রামীণ ও মহাসড়কে অতিরিক্ত ভারী যান চলাচল নিয়ন্ত্রণ রোধে জনসচেতনতা বৃদ্ধির এবং সীমান্ত এলাকায় শিক্ষা- স্বাস্থ্য উন্নয়নকল্পে সকলকে একযোগে কাজ করার বিষয়ে অভিমত ব্যক্ত করেন।

রামগড় জোনের নবাগত উপ-অধিনায়ক মেজর মঈনুল এর সঞ্চালনায় বিজিবির পক্ষ থেকে স্থানীয়দের প্রতি যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা অপতৎপরতা সম্পর্কে দ্রুত বিজিবিকে অবহিত করতে সার্বিক সহযোগিতা কামনা করা হয়। সভায় বিজিবি'র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তাগন বলেন, এ ধরনের নিয়মিত মতবিনিময় সভা নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তোলবে বলে অভিমত ব্যক্ত করেন। এতে বক্তব্যে রাখেন রামগড় থানার পুলিশ প্রতিনিধি উপ- পরিদর্শক আনসার উদ্দিন, জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপি'র সভাপতি বাহার উদ্দিন, উপজেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি আনোয়ার হোসেন, এনসিপির সমন্বয়ক হারুনুর রসিদ, কার্বারী এসোসিয়েশনের সভাপতি আনন্দ মোহন ত্রিপুরা, নারী কারবারি চাইওয়া চৌধুরী, নারী নেত্রী লিলি মারমা, রামগড় প্রেসক্লাবে সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমূখ।


এতে আরো উপস্থিত ছিলেন, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সহকারী পরিচালক (এডি) শামছুল ইসলাম, উপজে বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, রামগড় প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠন রতন বৈষ্ণব ত্রিপুরা - সদস্য সাইফুল ইসলাম ও এমদাদুল হক (খাঁন)।

আরও

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

সারা দেশ

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক নি...

২০২৬-১০-০৮ ১৯:১৭