সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

রাহা থেকে ‘রামায়ণ’ বিতর্কে রণবীর

রাহা থেকে ‘রামায়ণ’ বিতর্কে রণবীর

বলিউডের ‘চকলেট বয়’ ইমেজ ঝেড়ে ফেলে রণবীর কাপুর এখন পুরোপুরি মগ্ন পৌরাণিক মহাকাব্য ‘রামায়ণ’ নিয়ে। পর্দার শ্রীরামচন্দ্র হয়ে উঠতে গত কয়েক মাস ধরেই কঠোর পরিশ্রম করছেন তিনি। তবে এই ছবির নেপথ্যে রণবীরের সবচেয়ে বড় অনুপ্রেরণা কোনো পরিচালক বা চিত্রনাট্য নয়, বরং তার আদরের মেয়ে রাহা কাপুর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর নিজেই জানিয়েছেন, কীভাবে শুটিংয়ের রামায়ণ আর জীবনের রাহা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। রণবীর জানান, শুটিং থেকে বাড়ি ফিরে তিনি নিয়মিত রাহাকে রামায়ণের গল্প শোনান। 

ছোট্ট রাহা সেই গল্পে এতটাই মজে থাকে যে, বাবা বাড়ি ফেরামাত্রই তার জিজ্ঞাসার অন্ত থাকে না। রণবীরের কথায়, ‘রাহা এখন আমাকে জিজ্ঞেস করে, ‘আজ কি তুমি হনুমানের সঙ্গে শুটিং করলে?’ কিংবা ‘আজ সীতার সঙ্গে কী করলে?’ মেয়ের এই কৌতূহল আমাকে আবেগপ্রবণ করে তোলে।’

রণবীর শুরুতে এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তার মনে হয়েছিল, রামের মতো এমন একটি গাম্ভীর্যপূর্ণ চরিত্রের জন্য তিনি সম্ভবত মানসিকভাবে প্রস্তুত নন। কিন্তু রাহার জন্মের পর জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। 

পরিচালক নীতিশ তিওয়ারির দুই পর্বের এই ‘রামায়ণ’ নির্মিত হচ্ছে প্রায় ৪০০০ কোটি রুপি বাজেটে। যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল ছবি হতে যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ছবির প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

তবে ছবির টিজার প্রকাশের পর থেকেই বলিউড পাড়ায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বিতর্ক উসকে দিয়েছেন নির্মাতা সঞ্জয় গুপ্ত। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি রহস্যময় পোস্টে লেখেন, ‘পাহাড় খুঁড়ে ইঁদুর বেরোল।’ নেটিজেনদের ধারণা, রামায়ণের টিজার দেখেই তিনি এমন খোঁচা দিয়েছেন।

সঞ্জয় আরও একটি পোস্টে ভিএফএক্স সংস্থা ডিএনইজি-র দিকে ইঙ্গিত করে লেখেন, ‘অস্কার আসলে ভিএফএক্স কোম্পানি নয়, টেকনিশিয়ানরা জেতে।’ যদিও বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।

আরও

যে বাঁশিতে কান্না বাজত, যে কণ্ঠে কথা বলত ভাটির মন

বিনোদন

যে বাঁশিতে কান্না বাজত, যে কণ্ঠে কথা বলত ভাটির মন

কিছু কণ্ঠ থাকে, যাদের শুনলে মনে হয়—মানুষটি গান গাইছেন না, নিজের বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসগুলো একে একে সুরে ভাসিয়ে দ...

২০২৬-১১-১৫ ১২:১৮

অমিতাভের ১০০ কোটির ‘জলসা’ ঘিরে পারিবারিক সম্পত্তির লড়াই

বিনোদন

অমিতাভের ১০০ কোটির ‘জলসা’ ঘিরে পারিবারিক সম্পত্তির লড়াই

বলিউডের শাহেনশাহ তিনি। পর্দায় তাঁর সংলাপে কেঁপেছে প্রেক্ষাগৃহ, অভিনয়ে মুগ্ধ হয়েছে কয়েক প্রজন্ম। কিন্তু এবার আলোচনায় অমিত...

২০২৬-১১-১৪ ২০:৩৩

রুপালি পর্দায় জমেছে ধুলো, হারিয়ে গেছে স্বপ্নের দিন

বিনোদন

রুপালি পর্দায় জমেছে ধুলো, হারিয়ে গেছে স্বপ্নের দিন

একসময় সিনেমা হল মানেই ছিল উৎসব। নতুন ছবি মুক্তির খবর ছড়িয়ে পড়লেই শহর থেকে গ্রাম—সবখানে শুরু হতো অপেক্ষা। হলের সামনে টিকি...

২০২৬-১১-১৪ ১২:২৩

কারিনার রাতের গোপন অভ্যাস ফাঁস করলেন সাইফ

বিনোদন

কারিনার রাতের গোপন অভ্যাস ফাঁস করলেন সাইফ

বলিউড দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের দাম্পত্যজীবনের মজার এক অভ্যাস সম্প্রতি প্রকাশ্যে এনেছেন অভিনেতা সাইফ। স্ত...

২০২৬-১১-০৯ ১২:২৪

ক্যান্সার ধরা পড়ার ‘১৫ মিনিটের মধ্যেই’ হিনাকে বিয়ে করেন প্রেমিক

বিনোদন

ক্যান্সার ধরা পড়ার ‘১৫ মিনিটের মধ্যেই’ হিনাকে বিয়ে করেন প্রেমিক

দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ক, কিন্তু বিয়ের পরিকল্পনা ছিল না কখনোই। তবে মারণব্যাধি ক্যান্সার বদলে দিল জীবনের সব হিসা...

২০২৬-১১-০১ ১৬:৪৮

কোণঠাসা তানজিন তিশা, একদিকে মামলার চাপ অন্যদিকে অনিশ্চিত সিনেমা

বিনোদন

কোণঠাসা তানজিন তিশা, একদিকে মামলার চাপ অন্যদিকে অনিশ্চিত সিনেমা

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অভিনেত্রী তানজিন তিশার। গত বছর শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় নাম লেখানোর পর থেকে একের...

২০২৬-১০-২৮ ১৭:৩৯