শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

প্রচলিত আইন ও সংবিধান মেনেই শেখ হাসিনার বিচার হবে: আইনমন্ত্রী

প্রচলিত আইন ও সংবিধান মেনেই শেখ হাসিনার বিচার হবে: আইনমন্ত্রী

বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধান মেনেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (১৯ জুলাই) বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতি ভবনের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন দেশে নিরপেক্ষ আইনের শাসন প্রতিষ্ঠা ও সুষ্ঠু বিচারব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে আইনের শাসন ছিল না। বর্তমান সরকার একটি স্বাধীন, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক বিচারব্যবস্থা প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করছে।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী দেশের বিচার বিভাগের বর্তমান চিত্র তুলে ধরে বলেন, দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার দ্রুত ও সুষ্ঠু নিষ্পত্তির লক্ষ্যে সরকার বহুমুখী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। বিচার বিভাগের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নেও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, একজন দক্ষ আইনজীবী রাষ্ট্রের মূল্যবান সম্পদ। তাই দেশের প্রায় ৮০ হাজার আইনজীবীর জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা আরও দক্ষতার সঙ্গে বিচারপ্রার্থীদের আইনি সেবা দিতে পারেন। এর ফলে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ও ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠিত হবে।

বহুল আলোচিত তনু হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে সরকার আন্তরিক উল্লেখ করে মন্ত্রী অভিযোগ করেন, অতীত সরকারের রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে বিচারব্যবস্থা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং অনেক সৎ পুলিশ কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরি হারাতে হয়েছে।

আইনমন্ত্রী বলেন, দেশে এখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং বিচারব্যবস্থা নতুন প্রাণ ফিরে পেয়েছে। কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই আইনের শাসন ও সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।

আরও

নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মানহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

সারা দেশ

নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মানহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন প্রচার চালিয়ে সম্মানহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কণ্ঠশিল...

২০২৬-১০-০৯ ১৮:৪২

কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা এবং ০৪ বোতল এস্কাফ উদ্ধার

সারা দেশ

কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা এবং ০৪ বোতল এস্কাফ উদ্ধার

এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে ক...

২০২৬-১০-০৯ ১৮:৪১

আবহাওয়ার উন্নতিতে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল, তবু লাল পতাকা

সারা দেশ

আবহাওয়ার উন্নতিতে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল, তবু লাল পতাকা

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিকেলে পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্রসৈকত। আবহাওয়া পরি...

২০২৬-১০-০৯ ১৮:৩৬

আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের টার্নিং পয়েন্ট: ত্রাণমন্ত্রী

সারা দেশ

আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের টার্নিং পয়েন্ট: ত্রাণমন্ত্রী

শহীদ আবু সাঈদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে টার্নিং পয়েন্টে পৌঁছে দিয়েছিল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যব...

২০২৬-১০-০৯ ১৭:৪৭

সাফারি পার্ক থেকে দুই লেমুর চুরি, তদন্ত চলছে: পরিবেশমন্ত্রী

সারা দেশ

সাফারি পার্ক থেকে দুই লেমুর চুরি, তদন্ত চলছে: পরিবেশমন্ত্রী

গাজীপুরের সাফারি পার্ক থেকে দুটি লেমুর চুরির ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী আবদুল আউয়াল মিন্ট...

২০২৬-১০-০৯ ১৭:৪৩

চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম সাইকেল ট্র্যাক

সারা দেশ

চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রাম নগরীর বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে ট্র্যাকটির উ...

২০২৬-১০-০৯ ১৭:৩৪