শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রাম নগরীর বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে ট্র্যাকটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সাইকেল চালানো শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি সুস্থ থাকারও কার্যকর উপায়। বিশ্বের অনেক দেশে মানুষ সাইকেলে করে কর্মস্থলে যাতায়াত করেন। সাইক্লিং পরিবেশবান্ধব এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সাইকেল চালানোর জন্য নিরাপদ ও নির্দিষ্ট জায়গা তৈরি করা নাগরিকদের প্রতি সরকারের দায়িত্বের অংশ।

তিনি বলেন, চট্টগ্রাম নগরীতে সাইকেল চালানো ও হাঁটার সুযোগ বাড়াতে মেয়রের উদ্যোগ প্রশংসনীয়। বিমানবন্দর সড়কের এই সাইকেল ট্র্যাক কেবল শুরু। নগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও সাইকেল ট্র্যাক ও ওয়াকওয়ে নির্মাণ করা প্রয়োজন, যাতে মানুষ শরীরচর্চা, বিনোদন ও দৈনন্দিন চলাচলে এসব সুবিধা ব্যবহার করতে পারেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, নাগরিকদের জন্য হাঁটার জায়গা, সাইকেল চালানোর পথ ও উন্মুক্ত পরিসর তৈরি করা বিলাসিতা নয়; বরং এগুলো দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদার অংশ। মানুষকে ঘরের মধ্যে বন্দি রেখে সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য নগরীর খালের দুই পাড়সহ উপযুক্ত জায়গায় হাঁটার পথ নির্মাণের উদ্যোগ নিতে হবে। নাগরিক সুবিধা সম্প্রসারণে সংশ্লিষ্ট সংসদ সদস্যদেরও নিজ নিজ এলাকায় উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নগরবাসীর হাঁটাচলা, শরীরচর্চা ও বিনোদনের সুযোগ বাড়াতে বিভিন্ন এলাকায় সাইকেল ট্র্যাক ও ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দেশের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণ চট্টগ্রাম নগরীর জন্য গর্বের অর্জন। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকের পাশাপাশি হাঁটার পথ নির্মাণ করা হয়েছে। সড়কের দুই পাশে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির ফুলগাছ।

মেয়র আরও বলেন, বিমানবন্দর এলাকা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পর্যন্ত সড়কের সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে নাগরিকদের সাইক্লিং ও হাঁটার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রীর পরামর্শ ও উৎসাহ এ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ইদ্রিস মিয়া, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাইক্লিস্ট ও রাজনৈতিক নেতারা।

আরও

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

সারা দেশ

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকাবাহী প্রাইভেটকারের পথ আটকে ক্যাশ ম্যানেজারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা আর...

২০২৬-১০-০৯ ২১:৩০

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

সারা দেশ

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বছ...

২০২৬-১০-০৯ ২১:১৮

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারা দেশ

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...

২০২৬-১০-০৯ ২১:০১

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪