শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সোনারগাঁয়ে পঞ্চাশোর্ধ্বদের কাবাডি লড়াই, মাঠে হাজারো দর্শকের উচ্ছ্বাস

সোনারগাঁয়ে পঞ্চাশোর্ধ্বদের কাবাডি লড়াই, মাঠে হাজারো দর্শকের উচ্ছ্বাস

গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী কাবাডি খেলাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। শুক্রবার রাতে উপজেলার পানাম গাবতলী খেলার মাঠে পঞ্চাশোর্ধ্ব বয়সী খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কাবাডি প্রতিযোগিতা দেখতে ভিড় করেন হাজারো দর্শক। খেলোয়াড়দের দম, কৌশল আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে পুরো মাঠজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ-উচ্ছ্বাস।

পানাম গাবতলী যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ খেলায় সাইফুল গ্রুপ ও রহমতউল্লাহ গ্রুপ মুখোমুখি হয়। জমজমাট লড়াই শেষে রহমতউল্লাহ গ্রুপকে পরাজিত করে বিজয়ী হয় সাইফুল গ্রুপ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন এ ওয়ান সলিড কোম্পানির চেয়ারম্যান সোহেল রানা, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন বাবু, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেন, সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম, যুবদল নেতা মো. সোহাগ ভূঁইয়া ও শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল মামুন বলেন, “কাবাডি আমাদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে আমাদের শিকড় ও হারিয়ে যাওয়া ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে। মাঠের অভাবসহ নানা কারণে এখন আগের মতো খেলাধুলার আয়োজন দেখা যায় না। ডিজিটাল যুগেও ঐতিহ্যবাহী এ খেলার প্রতি মানুষের ব্যাপক আগ্রহ দেখে আমি আনন্দিত। মানুষের বিনোদন ও খেলাধুলার চর্চা ধরে রাখতেই এ উদ্যোগ প্রশংসনীয়।”

আয়োজকদের এ উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। প্রবীণ খেলোয়াড়দের মাঠে নেমে লড়াই করতে দেখে দর্শকদের মধ্যে তৈরি হয় বাড়তি উৎসাহ। এমন আয়োজনের মধ্য দিয়ে গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে দেশীয় খেলার প্রতি আগ্রহ বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

 

আরও

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

সারা দেশ

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বছ...

২০২৬-১০-০৯ ২১:১৮

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারা দেশ

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...

২০২৬-১০-০৯ ২১:০১

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪

খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী

সারা দেশ

খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। দেশে...

২০২৬-১০-০৯ ১৯:১২