বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

লেখক

কাওসারুল মামুন, সোনারগাঁ সংবাদদাতা

সারা দেশ

সোনারগাঁয়ের প্রত্নস্থল সংরক্ষণে দিনব্যাপী রোড শো

সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দিনব্যাপী রোড শো অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন, লিফলেট বিতরণ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করা হয়।

২০২৬-১০-১০ ২৩:৪৪

সারা দেশ

সোনারগাঁয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১১ কেজি ইলিশ জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ। শনিবার (১০ অক্টোবর) উপজেলার নুনেরটেক এলাকায় টানা তিন ঘণ্টার অভিযানে নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে এসব জাল ও মাছ উদ্ধার করা হয়। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা ইলিশ স্থানীয় একটি এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়।

২০২৬-১০-১০ ২৩:৩১

সারা দেশ

সোনারগাঁয়ে পঞ্চাশোর্ধ্বদের কাবাডি লড়াই, মাঠে হাজারো দর্শকের উচ্ছ্বাস

গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী কাবাডি খেলাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। শুক্রবার রাতে উপজেলার পানাম গাবতলী খেলার মাঠে পঞ্চাশোর্ধ্ব বয়সী খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কাবাডি প্রতিযোগিতা দেখতে ভিড় করেন হাজারো দর্শক। খেলোয়াড়দের দম, কৌশল আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে পুরো মাঠজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ-উচ্ছ্বাস।

২০২৬-১০-১০ ১৩:১২

সারা দেশ

মেঘনায় ট্রলার ডুবি; হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে শেষ হলো চার দিনের অভিযান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের চার সদস্যেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে টানা চার দিনের উদ্ধার অভিযান শেষ হয়েছে।

২০২৬-০৯-২৮ ১৭:৩২

সারা দেশ

সোনারগাঁয়ের শতবর্ষী বাঁশশিল্পে এখন ভাটার টান

একসময় গ্রামবাংলার মানুষের নিত্যদিনের নানা কাজে বাঁশের তৈরি সামগ্রীর ছিল ব্যাপক ব্যবহার। মাছ রাখার ঝুড়ি, কুলা, ডালা, চালুনি, মুরগির খাঁচা ও মাছ ধরার পলোসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য তৈরি হতো বাঁশ দিয়ে। সময়ের সঙ্গে প্লাস্টিক ও ককশিটের তৈরি পণ্যের ব্যবহার বেড়ে যাওয়ায় সেই চাহিদায় ভাটা পড়েছে। একই সঙ্গে কাঁচামালের সংকট ও মূল্যবৃদ্ধিতে সংকটে পড়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের প্রায় শত বছরের পুরোনো বাঁশের কুটিরশিল্প।

২০২৬-০৯-২৮ ১৪:৫৫

সারা দেশ

সোনারগাঁয়ে ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের লাশ উদ্ধার, বাবা নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল উদ্দিন (৫৫)। এ ঘটনায় এ পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

২০২৬-০৯-২৬ ১৪:২৯