রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সোনারগাঁয়ের প্রত্নস্থল সংরক্ষণে দিনব্যাপী রোড শো

সোনারগাঁয়ের প্রত্নস্থল সংরক্ষণে দিনব্যাপী রোড শো

সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দিনব্যাপী রোড শো অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন, লিফলেট বিতরণ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করা হয়।

পানাম নগরীতে রোড শোর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক, লেখক ও গবেষক ড. আকমল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী পারভীন সুলতানা। কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েসসহ লেখক, সাংবাদিক, শিক্ষক ও সংস্কৃতিকর্মীরা এতে অংশ নেন।

‘সোনারগাঁয়ের ঐতিহ্য রক্ষা করি, প্রত্নসম্পদ সংরক্ষণে ঐক্য গড়ি’ স্লোগানে পানাম নগরী থেকে শুরু হওয়া রোড শোতে মহজমপুর শাহী জামে মসজিদ, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম, গোয়ালদি শাহী মসজিদ, ফতেহ শাহ মসজিদ, প্রাচীন ইসলামিক বিশ্ববিদ্যালয় ও হাদিস চর্চাকেন্দ্র, বিভিন্ন ঐতিহাসিক সমাধি, নীলকুঠি, সরদারবাড়ি ও পানাম সেতুসহ গুরুত্বপূর্ণ প্রত্নস্থল পরিদর্শন করা হয়।

আয়োজকেরা জানান, সোনারগাঁয়ের প্রত্নসম্পদ সম্পর্কে স্থানীয় মানুষের সচেতনতা বাড়ানো এবং সংরক্ষণ কার্যক্রমে তাঁদের সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি ঐতিহাসিক স্থাপনাগুলোর যথাযথ মূল্যায়ন, সংস্কার ও সংরক্ষণে সরকার, সংস্কৃতি মন্ত্রণালয় এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কার্যকর উদ্যোগ নিশ্চিত করতে জনমত গড়ে তোলার প্রচেষ্টা চালানো হচ্ছে।

আরও

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ধামরাই উপজেলা প্রশাসন

সারা দেশ

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ধামরাই উপজেলা প্রশাসন

প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় ঢাকার ধামরাই উপজেলায় একটি নির্মাণাধীন অবৈধ ইটভাটা ভেকু দিয়ে ভেঙে গুঁড়...

২০২৬-১০-১০ ২৩:৪১

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

সারা দেশ

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন সুন্দরঘোনা এলাকার বাসিন্...

২০২৬-১০-১০ ২৩:৩৭

ময়মনসিংহ জেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নব নির্বাচিত কমিটির শপথ ও পরিচিতি অনুষ্ঠিত

সারা দেশ

ময়মনসিংহ জেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নব নির্বাচিত কমিটির শপথ ও পরিচিতি অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, ময়মনসিংহ জেলা শাখার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান...

২০২৬-১০-১০ ২৩:৩৬

পটুয়াখালীতে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

সারা দেশ

পটুয়াখালীতে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী সদর উপজেলার নির্মাণাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) প্রধান ফটকের সামনে থেকে আব্বাস সিকদার (২৫) নামে...

২০২৬-১০-১০ ২৩:৩৪