শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মায়ের শখ পূরণে হাতির পিঠে বর

মায়ের শখ পূরণে হাতির পিঠে বর

 

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন বর। ব্যতিক্রম এই ঘটনাটি গাইবান্ধার সাদুল্লাপুরের। যৌতুকবিহীন এই বিয়েতে দেনমোহরের নির্ধারণ হয় আড়াই লাখ টাকা, যা নগদেই পরিশোধ করেন বর। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে দুই  বিয়ে বাড়িতেই ভিড় করেন শত শত মানুষ।

 

চকনদী গ্রামে সায়েদ আলীর ছেলে শাকিল মিয়ার বিয়ে উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে এ আয়োজন করা হয়। একই এলাকার হিঙ্গারপাড়া গ্রামের খোকন মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের সঙ্গে বিয়ে হয় তার।

বরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল মিয়া পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। তার মায়ের দীর্ঘদিনের ইচ্ছা ছিল, ছেলের বিয়ে হবে হাতির পিঠে চড়ে। মায়ের সেই শখ পূরণ করতেই ব্যতিক্রমী এ আয়োজন করে, শাকিল হাতির পিঠে চড়ে কনের বাড়ির উদ্যেশে রওনা হলেও বরযাত্রীদের জন্য ছিল মাইক্রোবাস। হাতির পিঠে বর যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমে। বরকে একনজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ ছুটে আসেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব প্রায় তিন মাইল। এই পুরো পথ হাতির পিঠে বরকে দেখতে রাস্তার পাশে মানুষের ভিড় জমে। কনের বাড়ির আঙিনায় পৌঁছাতেই উৎসক জনতার ভীড় আরও বাড়তে থাকে। কনের উঠানে বর নামতেই শুরু হয় আনন্দ-উল্লাস, তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

 

সূত্র জানায়, বিয়েতে কোনো যৌতুক নেওয়া হয়নি। তবে কাবিননামায় দেনমোহর নির্ধারণ করা হয় আড়াই লাখ টাকা, যা বিয়ের সময়ই নগদে কনেকে বুঝিয়ে দেয় বরপক্ষ।

হাতিতে বরযাত্রার ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, হাতিটিকে সাদা কালিতে ফুল আঁকিয়ে সাজানো হয়েছে। হাতির শরীরে লেখা হয়েছে শুভ বিবাহ। শেরওয়ানী পরিহিত বর ও মাহুতসহ হাতির পিঠে উঠেছে পাঁচজন। যার মধ্যে একটি শিশুও রয়েছে।

বর শাকিল মিয়া বলেন, ছোটবেলা থেকেই মায়ের ইচ্ছা ছিল, আমার বিয়েতে যেন হাতির পিঠে চড়ে কনের বাড়িতে যাই। মায়ের সেই শখ পূরণ করতে পেরে আমি খুব খুশি। বিয়েতে যৌতুক নেওয়া হয়নি। দেনমোহরের টাকাও আগেই পরিশোধ করেছি। হাতি ভাড়ায় খরচ হয়েছে ২০ হাজার টাকা।

 

বরের পরিবারের বারাতে স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘মায়ের শখ পূরণ করতেই শাকিল হাতির পিঠে চড়ে বিয়ে করতে এসেছে। এ এলাকায় এমন আয়োজন আগে দেখা যায়নি। তাই বর ও হাতিকে একনজর দেখতে শত শত মানুষ বিয়ে বাড়িতে ভিড় করেছেন।

আরও

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪

খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী

সারা দেশ

খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। দেশে...

২০২৬-১০-০৯ ১৯:১২

ভারতে পালাতে গিয়ে হত্যা মামলার আসামি দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আটক

সারা দেশ

ভারতে পালাতে গিয়ে হত্যা মামলার আসামি দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আটক

চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার এক আসামিকে আটক করা হয়েছে। তার দেশত্যাগের ওপর ন...

২০২৬-১০-০৯ ১৮:৪৪

পটুয়াখালীতে শুরু হলো পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

সারা দেশ

পটুয়াখালীতে শুরু হলো পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে পটুয়াখালীতে শুরু হয়েছে আকর্ষণীয় পাঁচ দিনব্যা...

২০২৬-১০-০৯ ১৮:৪৩