শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আবহাওয়ার উন্নতিতে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল, তবু লাল পতাকা

আবহাওয়ার উন্নতিতে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল, তবু লাল পতাকা

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিকেলে পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্রসৈকত। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে শুরু করায় কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে বেড়েছে মানুষের উপস্থিতি।

সৈকতে পর্যটকদের ভিড় বাড়লেও এখনো টাঙানো রয়েছে লাল পতাকা। সমুদ্রে গোসল করতে নেমে দুর্ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন লাইফগার্ড সদস্যরা। বিশেষ করে কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে পর্যটকদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন তারা।

স্থানীয় বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন, “শুক্রবার ছুটির দিন হওয়ায় বিকেল থেকে সৈকতে মানুষের ভিড় বেড়েছে। পর্যটকদের পাশাপাশি স্থানীয় অনেক মানুষও সৈকতে ঘুরতে আসছেন। আবহাওয়া ভালো হতে শুরু করায় সৈকতে প্রাণচাঞ্চল্য ফিরেছে।”

স্থানীয় বাসিন্দা বাবুল আহমদ বলেন, “কক্সবাজারের সৈকত পর্যটকদের কাছে সব সময়ই আকর্ষণীয়। ছুটির দিনে পর্যটকদের এমন উপস্থিতি দেখে ভালো লাগছে। তবে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের পাশাপাশি সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে লাল পতাকা টাঙানো থাকলে সমুদ্রে নামার বিষয়ে সতর্ক থাকতে হবে।”

লাইফগার্ড সদস্য রশিদ আহমদ বলেন, “সমুদ্রের পরিস্থিতি ভালো আছে। তবুও সতর্কতার অংশ হিসেবে লাল পতাকা টাঙানো হয়েছে। পর্যটকেরা পানিতে নামার পর যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সে জন্য কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে আমরা দায়িত্ব পালন করছি।”

শুক্রবার বিকেলে সৈকতে আসা পর্যটকদের কেউ পরিবারের সদস্যদের নিয়ে, কেউবা বন্ধুদের সঙ্গে সময় কাটান। সমুদ্রের ঢেউ উপভোগ করার পাশাপাশি ছবি তুলে ছুটির দিনের মুহূর্ত স্মরণীয় করে রাখছেন অনেকে।

পর্যটক সালসাবিল সাবিলা বলেন, “অনেক দিন পর কক্সবাজারে ঘুরতে এসেছি। আবহাওয়া আগের চেয়ে ভালো হওয়ায় সৈকতে এসে বেশ ভালো লাগছে। সমুদ্রের ঢেউ উপভোগ করছি, পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছি।”

শহরের প্রধান সৈকত পয়েন্টগুলোর পাশাপাশি মেরিন ড্রাইভ সড়ক, হিমছড়ি, ইনানী ও পাটুয়ারটেক সৈকতেও পর্যটকদের উপস্থিতি দেখা গেছে। এসব পর্যটনকেন্দ্রে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ ঘুরে বেড়াচ্ছেন।

আবহাওয়া পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে সৈকতে পর্যটকদের উপস্থিতি বাড়লেও সমুদ্রে গোসলের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি লাইফগার্ড সদস্যদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আরও

সাফারি পার্ক থেকে দুই লেমুর চুরি, তদন্ত চলছে: পরিবেশমন্ত্রী

সারা দেশ

সাফারি পার্ক থেকে দুই লেমুর চুরি, তদন্ত চলছে: পরিবেশমন্ত্রী

গাজীপুরের সাফারি পার্ক থেকে দুটি লেমুর চুরির ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী আবদুল আউয়াল মিন্ট...

২০২৬-১০-০৯ ১৭:৪৩

চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম সাইকেল ট্র্যাক

সারা দেশ

চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রাম নগরীর বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে ট্র্যাকটির উ...

২০২৬-১০-০৯ ১৭:৩৪

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার ছয়

সারা দেশ

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার ছয়

নওগাঁর রানীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। অনলাই...

২০২৬-১০-০৯ ১৭:৩০

মুসলমানদের মতো অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য’—হুইপ অপু

সারা দেশ

মুসলমানদের মতো অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য’—হুইপ অপু

‘মুসলমানরা যেমন আমার পরিবারের সদস্য, তেমনি অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ...

২০২৬-১০-০৯ ১৭:২৯

ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের  উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার

সারা দেশ

ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার ফেনী সদর উপজেলার শর্শদী ইউন...

২০২৬-১০-০৯ ১৭:২৬