শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মানহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মানহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন প্রচার চালিয়ে সম্মানহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কণ্ঠশিল্পী স্বপ্না সরকার। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে নীলফামারী প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর স্বামী কণ্ঠশিল্পী শাহীন বাবুও বক্তব্য দেন।

লিখিত বক্তব্যে স্বপ্না সরকার অভিযোগ করেন, গত ৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে ব্যক্তিগত বিরোধের জেরে আনজুয়ারা সুমি নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন প্রচার চালানো হয়। এছাড়া অভিযুক্ত সুমি কিশোরগঞ্জের কয়েকজন সাংবাদিককে নিয়ে তাঁর বিরুদ্ধে বানোয়াট তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করেছে বলে দাবি করেন তিনি।

স্বপ্না সরকার বলেন, একজন বাবার অপরাধের দায় তাঁর সন্তানের ওপর বর্তাতে পারে না। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে, যেগুলোর পক্ষে কোনো প্রমাণ নেই বলে তিনি দাবি করেন। 

এসব প্রচারে তাঁর সামাজিক সম্মান ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে স্বপ্না সরকার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। একই সঙ্গে অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

আরও

সাফারি পার্ক থেকে দুই লেমুর চুরি, তদন্ত চলছে: পরিবেশমন্ত্রী

সারা দেশ

সাফারি পার্ক থেকে দুই লেমুর চুরি, তদন্ত চলছে: পরিবেশমন্ত্রী

গাজীপুরের সাফারি পার্ক থেকে দুটি লেমুর চুরির ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী আবদুল আউয়াল মিন্ট...

২০২৬-১০-০৯ ১৭:৪৩

চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম সাইকেল ট্র্যাক

সারা দেশ

চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রাম নগরীর বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে ট্র্যাকটির উ...

২০২৬-১০-০৯ ১৭:৩৪

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার ছয়

সারা দেশ

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার ছয়

নওগাঁর রানীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। অনলাই...

২০২৬-১০-০৯ ১৭:৩০

মুসলমানদের মতো অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য’—হুইপ অপু

সারা দেশ

মুসলমানদের মতো অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য’—হুইপ অপু

‘মুসলমানরা যেমন আমার পরিবারের সদস্য, তেমনি অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ...

২০২৬-১০-০৯ ১৭:২৯

ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের  উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার

সারা দেশ

ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার ফেনী সদর উপজেলার শর্শদী ইউন...

২০২৬-১০-০৯ ১৭:২৬