শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

প্রবাসীদের জন্য হঠাৎ কড়া সতর্কবার্তা সৌদির

প্রবাসীদের জন্য হঠাৎ কড়া সতর্কবার্তা সৌদির

বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে সৌদি আরব। ওয়ার্ক পারমিটের শর্ত ভেঙে নিজ উদ্যোগে বা স্বাধীনভাবে কাজ করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়ার্ক পারমিটের নিয়মের বাইরে গিয়ে স্বাধীনভাবে কাজ করা দেশটির আইনের স্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে সব বিদেশি কর্মীকে সৌদির আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

কর্তৃপক্ষের নতুন নীতিমালা অনুযায়ী, অপরাধের পুনরাবৃত্তির সঙ্গে সঙ্গে শাস্তির মাত্রাও বাড়বে। প্রথমবার অপরাধ করলে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ২৮ হাজার টাকা।

দ্বিতীয়বার একই অপরাধ করলে জরিমানা বেড়ে দাঁড়াবে ২৫ হাজার রিয়াল বা প্রায় ৮ লাখ ২০ হাজার টাকা। এর সঙ্গে এক মাসের কারাদণ্ডও হতে পারে।

তৃতীয়বার বা তার বেশি একই অপরাধ করলে সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং নিজ দেশে ফেরত পাঠানোর মতো শাস্তির বিধান রাখা হয়েছে।

সৌদি শ্রমবাজার নিয়ন্ত্রণ ও অবৈধ কর্মসংস্থান বন্ধের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে বৈধভাবে নিবন্ধিত নিয়োগকর্তার বাইরে বা নিজ উদ্যোগে প্রবাসীদের কাজ করার সুযোগ আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

এ ছাড়া যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রবাসীদের অনুমোদনহীনভাবে কাজ করতে সহায়তা করবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ কর্মীদের নিয়োগ, পরিবহন, আশ্রয় দেওয়া বা গোপন রাখার ক্ষেত্রেও শাস্তির বিধান রয়েছে।

এসব অপরাধে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ ৮৩ হাজার টাকা, এবং ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ফলে সৌদিতে কর্মরত বাংলাদেশিসহ সব বিদেশি কর্মীকে তাদের ওয়ার্ক পারমিটের শর্ত মেনে এবং অনুমোদিত নিয়োগকর্তার অধীনে কাজ করার বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

আরও

রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেলের জয়

সারা দেশ

রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেলের জয়

প্রায় তিন দশক পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের কার্যনির্বাহী পরিষদের ত্রিবার্ষিক (২০২৬–২৮) নির্বাচন অ...

২০২৬-০৮-২৭ ২২:৫৭

সাংবাদিক পেটানোর অভিযোগের পর পাল্টা চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার

সারা দেশ

সাংবাদিক পেটানোর অভিযোগের পর পাল্টা চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার

শরীয়তপুরে তিন সাংবাদিককে মারধর ও কয়েকজন সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ ওঠা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামা...

২০২৬-০৮-২৭ ২২:৫৬

রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা

রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আফিয়ানা জান্নাত মুমু (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বে...

২০২৬-০৮-২৭ ২০:৫৫

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চার মুদি দোকানিকে জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চার মুদি দোকানিকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার মুদি ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার...

২০২৬-০৮-২৭ ২০:৫২

নড়াইল জেলা সম্মেলনে সভাপতি মনিরুল মওলা ও সাধারণ সম্পাদক আবু দারদা মনোনীত

সারা দেশ

নড়াইল জেলা সম্মেলনে সভাপতি মনিরুল মওলা ও সাধারণ সম্পাদক আবু দারদা মনোনীত

"জনতার অধিকার, আমাদের অঙ্গীকার; দেশ হবে জনতার"এই স্লোগানকে সামনে রেখে গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত...

২০২৬-০৮-২৭ ২০:৫০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক ও নগত অর্থসহ গ্রেফতার ৪

সারা দেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক ও নগত অর্থসহ গ্রেফতার ৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযান চালিয়ে চিন্হিত মাদক কারবারি শিপন রহমান (৩৩)সহ ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

২০২৬-০৮-২৭ ২০:৪৭