শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে কথিত ‘কেসিনো সম্রাট’ গ্রেফতার, মোবাইলে ২০টি জুয়ার অ্যাপ

ঠাকুরগাঁওয়ে কথিত ‘কেসিনো সম্রাট’ গ্রেফতার, মোবাইলে ২০টি জুয়ার অ্যাপ

ঠাকুরগাঁওয়ে জুয়া বা কেসিনো নেই-এমন ধারণাকে ভুল প্রমাণ করে কথিত ‘কেসিনো সম্রাট’ মো. নূর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নূর আলম ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়া, শিলুলতলা এলাকার মো. সুফিয়ার রহমানের ছেলে। তার বয়স ৩৬ বছর।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় নূর আলমের ব্যবহৃত মোবাইল ফোনে কেসিনো সংক্রান্ত ২০টি অ্যাপ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় তার অনলাইন কেসিনো কার্যক্রম বিস্তৃত থাকার তথ্য পাওয়া গেছে।

ঠাকুরগাঁও জেলা ডিবির ওসি জানান, নূর আলমের বিরুদ্ধে আগে থেকেই রংপুর মেট্রোপলিটন থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রয়েছে। সাম্প্রতিক এই ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে তার কাছ থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অ্যাপের মাধ্যমে তিনি তরুণদের জুয়ায় আসক্ত করছিলেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের সাথে জড়িত অন্যান্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আরও

রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেলের জয়

সারা দেশ

রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেলের জয়

প্রায় তিন দশক পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের কার্যনির্বাহী পরিষদের ত্রিবার্ষিক (২০২৬–২৮) নির্বাচন অ...

২০২৬-০৮-২৭ ২২:৫৭

সাংবাদিক পেটানোর অভিযোগের পর পাল্টা চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার

সারা দেশ

সাংবাদিক পেটানোর অভিযোগের পর পাল্টা চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার

শরীয়তপুরে তিন সাংবাদিককে মারধর ও কয়েকজন সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ ওঠা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামা...

২০২৬-০৮-২৭ ২২:৫৬

রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা

রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আফিয়ানা জান্নাত মুমু (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বে...

২০২৬-০৮-২৭ ২০:৫৫

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চার মুদি দোকানিকে জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চার মুদি দোকানিকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার মুদি ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার...

২০২৬-০৮-২৭ ২০:৫২

নড়াইল জেলা সম্মেলনে সভাপতি মনিরুল মওলা ও সাধারণ সম্পাদক আবু দারদা মনোনীত

সারা দেশ

নড়াইল জেলা সম্মেলনে সভাপতি মনিরুল মওলা ও সাধারণ সম্পাদক আবু দারদা মনোনীত

"জনতার অধিকার, আমাদের অঙ্গীকার; দেশ হবে জনতার"এই স্লোগানকে সামনে রেখে গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত...

২০২৬-০৮-২৭ ২০:৫০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক ও নগত অর্থসহ গ্রেফতার ৪

সারা দেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক ও নগত অর্থসহ গ্রেফতার ৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযান চালিয়ে চিন্হিত মাদক কারবারি শিপন রহমান (৩৩)সহ ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

২০২৬-০৮-২৭ ২০:৪৭