শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় উপবৃত্তিতে অনিয়মের অভিযোগ, সাবেক প্রধান শিক্ষকসহ দুজনকে কৈফিয়ত তলব

গাইবান্ধায় উপবৃত্তিতে অনিয়মের অভিযোগ, সাবেক প্রধান শিক্ষকসহ দুজনকে কৈফিয়ত তলব

গাইবান্ধা সদর উপজেলার চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে অনিয়ম, ভুয়া শিক্ষার্থীর নামে উপবৃত্তি গ্রহণ এবং বিদ্যালয়ের মালামাল নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোছা. রওশন আরা পারুল এবং বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুর রাজ্জাককে কৈফিয়ত তলব করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত গত ২০ আগস্টের এক চিঠিতে তাঁদের কাছে অভিযোগের বিষয়ে সন্তোষজনক জবাব চাওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৫-২৬ অর্থবছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিদ্যালয়ে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ২৮ জন। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭০ জন হলেও নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনেকে উপবৃত্তির আওতায় আসেনি। এ নিয়ে অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

গত ১৯ আগস্ট বিদ্যালয়ে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সাবেক প্রধান শিক্ষক রওশন আরা পারুলের বিরুদ্ধে নিজস্ব স্বজন এবং বিদ্যালয়ে অধ্যয়নরত নয়—এমন শিক্ষার্থীদের নামে অনৈতিকভাবে উপবৃত্তির সুবিধা দেওয়ার অভিযোগ ওঠে। চিঠিতে আরও বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরেও ৪১ জন শিক্ষার্থীর মধ্যে অধিকাংশকে অনৈতিকভাবে উপবৃত্তির সুবিধা দেওয়ার অভিযোগ পাওয়া যায়।

অভিযোগের সত্যতা যাচাইয়ে কয়েকজন উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে অসঙ্গতি পাওয়ার কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে চতুর্থ শ্রেণির রোল নম্বর ৬-এর শিক্ষার্থী মোছা. নুসরাত জাহানের অভিভাবক দাবি করেন, তাঁরা জামালপুর জেলার বাসিন্দা এবং তাঁদের কোনো সন্তান ওই বিদ্যালয়ে পড়ে না। একইভাবে পঞ্চম শ্রেণির রোল নম্বর ৩-এর শিক্ষার্থী মোছা. রাইসা তানহার বিষয়ে অভিযোগ করা হয়, তিনি সাবেক প্রধান শিক্ষকের স্বজন এবং বিদ্যালয়ে পড়াশোনা না করলেও তাঁর নামে উপবৃত্তির সুবিধা দেওয়া হয়েছে।

এ ছাড়া বন্যার সময় বিদ্যালয় স্থানান্তরের পর বিদ্যালয়ের আসবাবপত্র ও অন্যান্য মালামাল নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সাবেক সভাপতি ও সংশ্লিষ্টদের যোগসাজশে বিদ্যালয়ের মালামাল বিক্রি করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। কিছু আসবাবপত্র ও টিন দিয়ে সাবেক সভাপতির ঘর নির্মাণের কাজ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুর রাজ্জাকের বিরুদ্ধেও নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের উপবৃত্তির বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া এবং বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

চিঠিতে এসব কর্মকাণ্ডকে আর্থিক বিষয়ে অনিয়ম, অবহেলা ও দায়িত্ব পালনে গাফিলতি হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কেন সুপারিশ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

তাঁদের চিঠি পাওয়ার পর পাঁচ কর্মদিবসের মধ্যে স্বাক্ষরকারীর কাছে সন্তোষজনক লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে বা জবাব সন্তোষজনক না হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও তদন্তের চূড়ান্ত ফলাফল পাওয়া না পর্যন্ত অভিযোগগুলোকে অভিযোগ হিসেবেই দেখা হচ্ছে।

এ বিষয়ে চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রাজ্জাকের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২