সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার

পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি ভাড়া বাসায় তালাবদ্ধ অবস্থায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় পুলিশ বাসাটির ভাড়াটিয়া সাজিদুর রহমান মজিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।

শুক্রবার (১ মে) বিকেলে মঠবাড়িয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে আরামবাগে মোহাম্মদ সাজিদুর রহমান মজিদের ভাড়া বাসায় তালাবদ্ধ অবস্থায় অভিযান পরিচালনা করে এ গাঁজা উদ্ধার করা হয়। সাজিদুর রহমান মজিদের বাড়ি মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিনের বাসা ভাড়া নিয়ে থাকতেন।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশের একটি দল মঠবাড়িয়া পৌরসভার ৫নং ওয়ার্ড আরামবাগে মাওলানা নাসিরের ভাড়াটিয়া সাজিদুর রহমান মজিদের রুমে অভিযান পরিচালনা করে ২টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৫টি প্যাকেটে মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঠবাড়িয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে সাজিদুর রহমান মজিদের ভাড়া বাসা থেকে শুক্রবার বিকেলে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামি এখনও পলাতক রয়েছেন। আসামিকে দ্রুত খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রের ওপর হামলা, সাভারে শিক্ষার্থীদের মানববন্ধন

সারা দেশ

ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রের ওপর হামলা, সাভারে শিক্ষার্থীদের মানববন্ধন

সাভারে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক স্কুল শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে মা...

২০২৬-০৮-১৬ ২৩:৫৫

ভাঙনের কবলে সাগরকন্যা কুয়াকাটা, ঝুঁকিতে পর্যটন নগরী

সারা দেশ

ভাঙনের কবলে সাগরকন্যা কুয়াকাটা, ঝুঁকিতে পর্যটন নগরী

বর্ষা মৌসুমে জোয়ারের পানি ও সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র ক...

২০২৬-০৮-১৬ ২৩:৫৪

কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

সারা দেশ

কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ১৫ আগস্ট দিবাগত রাত...

২০২৬-০৮-১৬ ২৩:১৭

চট্টগ্রামে স্বর্ণালংকার চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সারা দেশ

চট্টগ্রামে স্বর্ণালংকার চুরির অভিযোগে গ্রেপ্তার ২

চট্টগ্রামে বাসার তালা ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরের...

২০২৬-০৮-১৬ ২২:২২

সাতক্ষীরায় বিএনপি কার্যালয় থেকে ককটেল উদ্ধার

সারা দেশ

সাতক্ষীরায় বিএনপি কার্যালয় থেকে ককটেল উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত...

২০২৬-০৮-১৬ ২০:০৭