শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাথরঘাটায় বিদ্যুৎপৃষ্ঠে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পাথরঘাটায় বিদ্যুৎপৃষ্ঠে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বরগুনার পাথরঘাটায় একটি ভবনে নির্মাণ কাজ করতে গিয়ে শ্রমিক হাসান গাজীর (৩৫) মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই ) সকাল ৯ টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু  ঘোষণা করেন। হাসান গাজী কাঁঠালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একই গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে। 

এর আগে সকাল ৮ টার দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী বাজারের রিপনের বিল্ডিং এর কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মো. সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

জানা গেছে, নির্মাণ শ্রমিক হাসান গাজী  প্রতিদিনের মতো বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে তালুক চরদুয়ানি বাজারের রিপনের বিল্ডিং এ শ্রমিকের কাজ করতে যান। সেখানে গিয়ে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎপৃষ্ঠ হয়। তাৎক্ষণিক তার সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে। এ সময় তার অবস্থার অবনতি দেখে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে ডাক্তার তার মৃত্যু ঘোষণা করেন। 

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মো. সাইদুর রহমান জানান, বিদ্যুৎপৃষ্ঠে আক্রান্ত হওয়ার পরে এক ব্যক্তিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এসেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। 

পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম জানান, ঘটনার কথা শোনার পরে থানা থেকে পুলিশ গেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

 

আরও

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

সারা দেশ

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেও আর্থিক অনিশ্চয়তায় ছিল মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির। এবার ত...

২০২৬-১০-০৮ ২০:২৯

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮