রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পার্বতীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের মুখোমুখি অবস্থান

পার্বতীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের মুখোমুখি অবস্থান

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে একই এলাকায় দুই পক্ষের পৃথক কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ নিয়ে শনিবার (২৯ আগস্ট) পার্বতীপুর প্রেস ক্লাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে বিএনপির দুই পক্ষ।

এক পক্ষের নেতারা জানান, আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্বতীপুর শহরের ঢাকা মোড়ে দলীয় কর্মসূচি পালন করা হবে। তাঁদের অভিযোগ, এ কর্মসূচিকে কেন্দ্র করে এ জেড এম রেজওয়ানুল হকের নেতৃত্বে একই এলাকায় পৃথক কর্মসূচি নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ জেড এম রেজওয়ানুল হক ও তাঁর কয়েকজন অনুসারীকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তিদের দলীয় পরিচয়ে কোনো সাংগঠনিক কর্মসূচি পরিচালনার সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, একই সময়ে পৃথক কর্মসূচি হওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ কারণে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বহিষ্কৃতদের কর্মসূচিতে বিএনপির কোনো নেতা-কর্মী অংশ নিলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

তবে এ অভিযোগ অস্বীকার করেছে এ জেড এম রেজওয়ানুল হকের পক্ষ। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত পৃথক সংবাদ সম্মেলনে তাঁদের পক্ষে বক্তব্য দেন আকরাম আলী মাস্টার।

তিনি বলেন, ঢাকা মোড়ে দুই পক্ষের একই স্থানে সমাবেশ করার বিষয়টি সঠিক নয়। রেজওয়ানুল হকের ব্যক্তিগত কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি আয়োজন করা হয়েছে। তাঁর দাবি, ওই কার্যালয়টি একসময় বিএনপির দলীয় কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়েছে।

আকরাম আলী মাস্টারের দাবি, পার্বতীপুর বিএনপির তৃণমূলের বিপুলসংখ্যক নেতা-কর্মী দীর্ঘদিন ধরে এ জেড এম রেজওয়ানুল হকের নেতৃত্বে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তাঁদের মধ্যে অর্ধেকের বেশি নেতা-কর্মী নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির কমিটি মেনে নেননি বলেও দাবি করেন তিনি।

দলীয় সূত্রে জানা যায়, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে গত ২১ জানুয়ারি এ জেড এম রেজওয়ানুল হককে বিএনপির সব পদ থেকে বহিষ্কার করা হয়। পরবর্তী সময়ে তাঁর অনুসারী আরও ২২ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে পার্বতীপুরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। ১ সেপ্টেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা সংঘাতের সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার ওপর গুরুত্ব দিচ্ছেন স্থানীয়রা।

আরও

ফেনী শহরে আবদ্ধ জলাশয় ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে দিন দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে

সারা দেশ

ফেনী শহরে আবদ্ধ জলাশয় ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে দিন দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে

ফেনীতে দিন দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। একইসঙ্গে ফেনী পৌরসভা এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে...

২০২৬-০৮-৩০ ১৬:২৯

ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসার "অবহেলায়" সাপে কাটা রোগীর মৃত্যু, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

সারা দেশ

ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসার "অবহেলায়" সাপে কাটা রোগীর মৃত্যু, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

ফেনী জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় অ্যান্টিভেমন থাকার পরও চিকিৎসা অবহেলায় 'নাসিমা আক্তার (৪৫) নামে ফেনী সদরের ধলিয়ার এক না...

২০২৬-০৮-৩০ ১৬:২৭

কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

সারা দেশ

কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়ছে। এতে জেলার বাঘাইছড়ি উপজেলার কা...

২০২৬-০৮-৩০ ০৯:৪৭

ধানমন্ডিতে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সারা দেশ

ধানমন্ডিতে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বাসার বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাসেল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

২০২৬-০৮-২৯ ২৩:৩৮

লক্ষ্মীপুরে সুপারি গাছে না ওঠায় শিশুকে ছুরিকাঘাতে হত্যা

সারা দেশ

লক্ষ্মীপুরে সুপারি গাছে না ওঠায় শিশুকে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে সুপারি গাছে না উঠায় রিসাদ হোসেন (১২) নামে এক শিশুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার পর থেকে ঘাতক রুবে...

২০২৬-০৮-২৯ ২৩:২৭

ফরিদপুরে অধ্যাপক এম এ সামাদকে সংবর্ধনা, স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

সারা দেশ

ফরিদপুরে অধ্যাপক এম এ সামাদকে সংবর্ধনা, স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

সমাজসেবা, শিক্ষা ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফরিদপুরের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ ও...

২০২৬-০৮-২৯ ২৩:১৮