শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডি মধুবাজার নজরুল ইসলামের বাসার নিচতলায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্য ও স্বজনরা তাকে মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক খান জানান, সন্ধ্যায় মধুবাজার এলাকার নজরুল ইসলামের বাড়ির নিচ তলায় বিদ্যুতের তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
এদিকে, হাসপাতালে মৃত রাসেলের বাবা মো. আকতার হোসেন জানান, তাদের বাড়ি নরসিংদির মাধবদি উপজেলার ঝিলকুটিয়া গ্রামে। রাসেল বর্তমানে রায়েরবাজার এলাকায় স্ত্রী ও এক সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকত। ধানমন্ডি এলাকায় ফেরি করে ফুল বিক্রি করত সে।