রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নোয়াখালী বিভাগ দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে ফেনীবাসীর স্মারকলিপি

নোয়াখালী বিভাগ দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে ফেনীবাসীর স্মারকলিপি

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে ফেনী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ফেনীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে ফেনী জেলা প্রশাসক মনিরা হককে এই স্মারকলিপি দেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ.

স্মারকলিপিতে বৃহত্তর নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীর ঐতিহাসিক, ভৌগোলিক, অর্থনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব বিবেচনায় নিয়ে "নোয়াখালী" স্বনামে নোয়াখালীকে দ্রুত বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালীর জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা নোয়াখালী বিভাগ। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরকে নিয়ে প্রস্তাবিত এ বিভাগ বাস্তবায়িত হলে প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর পাশাপাশি এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।

বিভাগ আন্দোলনের নেতারা আরো বলেন, ফেনী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় একটি জেলা। বৃহত্তর নোয়াখালীর তিন জেলার মানুষের পারস্পরিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক বন্ধন দীর্ঘদিনের। তাই জনগণের যৌক্তিক দাবি বিবেচনা করে নোয়াখালী বিভাগ বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

এ সময় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, ফেনী জেলা শাখার সভাপতি ও জিয়া সাংস্কৃতিক সংগঠনের জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ নুরুল আফসার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সংগঠনের ফেনী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক মোশাররফ হোসেন আলমগীর, সদস্য আবু সুফিয়ান, নাজনুল হাসান,দেলোয়ার হোসেন লিটন, মোহাম্মদ সৈকত, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নির্বাহী সদস্য খালিদ হাসান মিরাজ, মাইন উদ্দিন রানাসহ ফেনীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদানকালে বক্তারা বলেন, নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের দাবি নয়; এটি বৃহত্তর নোয়াখালীর সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও প্রশাসনিক উন্নয়নের যৌক্তিক দাবি। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এ দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নেতৃবৃন্দরা আশা প্রকাশ করেন, ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো ফেনীবাসীর এই স্মারকলিপি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং নোয়াখালী বিভাগ বাস্তবায়নে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে।

 

আরও

পার্বতীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের মুখোমুখি অবস্থান

সারা দেশ

পার্বতীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের মুখোমুখি অবস্থান

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে একই এলাকায় দুই পক্ষের পৃথক কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতি...

২০২৬-০৮-৩০ ১৬:২৮

ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসার "অবহেলায়" সাপে কাটা রোগীর মৃত্যু, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

সারা দেশ

ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসার "অবহেলায়" সাপে কাটা রোগীর মৃত্যু, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

ফেনী জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় অ্যান্টিভেমন থাকার পরও চিকিৎসা অবহেলায় 'নাসিমা আক্তার (৪৫) নামে ফেনী সদরের ধলিয়ার এক না...

২০২৬-০৮-৩০ ১৬:২৭

কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

সারা দেশ

কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়ছে। এতে জেলার বাঘাইছড়ি উপজেলার কা...

২০২৬-০৮-৩০ ০৯:৪৭

ধানমন্ডিতে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সারা দেশ

ধানমন্ডিতে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বাসার বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাসেল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

২০২৬-০৮-২৯ ২৩:৩৮

লক্ষ্মীপুরে সুপারি গাছে না ওঠায় শিশুকে ছুরিকাঘাতে হত্যা

সারা দেশ

লক্ষ্মীপুরে সুপারি গাছে না ওঠায় শিশুকে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে সুপারি গাছে না উঠায় রিসাদ হোসেন (১২) নামে এক শিশুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার পর থেকে ঘাতক রুবে...

২০২৬-০৮-২৯ ২৩:২৭

ফরিদপুরে অধ্যাপক এম এ সামাদকে সংবর্ধনা, স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

সারা দেশ

ফরিদপুরে অধ্যাপক এম এ সামাদকে সংবর্ধনা, স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

সমাজসেবা, শিক্ষা ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফরিদপুরের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ ও...

২০২৬-০৮-২৯ ২৩:১৮