শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চররুহিতা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিয়াদ চররুহিতা এলাকার সিএনজি চালিত অটোরিকশার চালক শাহেদ হোসেনের ছেলে। অভিযুক্ত রুবেল একই এলাকার দিনমজুর মো. মিলনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রিয়াদকে রুবেল সুপারি গাছে উঠতে বলে। কিন্তু রিয়াদ উঠবে না বলে জানিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় উদ্ধার করে রিয়াদকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই রুবেল পালিয়ে যায়। এতে তাকে আটক করা সম্ভব হয়নি।
চররুহিতা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন বলেন, সুপারি গাছে না উঠায় রিয়াদকে ছুরিকাঘাত করে রুবেল। এতে রিয়াদ মারা যায়। ঘাতক রুবেল পলাতক, তাকে আটকের জন্য আমরা খুঁজছি। সে মাদক সেবনের সঙ্গে জড়িত।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারা দেশ
লক্ষ্মীপুরে সুপারি গাছে না ওঠায় শিশুকে ছুরিকাঘাতে হত্যা
লক্ষ্মীপুরে সুপারি গাছে না উঠায় রিসাদ হোসেন (১২) নামে এক শিশুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার পর থেকে ঘাতক রুবেল হোসেন পলাতক রয়েছে। জানা গেছে ঘাতক রুবেল মাদকাসক্ত, তাকে আটকের জন্য খুঁজছে স্থানীয়রা।
আরও
সারা দেশ
খুলনায় ডেঙ্গুতে ২ ও হামে ১ জনের মৃত্যু
খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের উপদ্রব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়...
২০২৬-০৮-২৯ ২১:০১
সারা দেশ
কচুয়ার তালিকাভুক্ত সন্ত্রাসী ২৯ মামলার আসামী নাদিম সহযোগীসহ গ্রেপ্তার
বাগেরহাটের কচুয়ায় তালিকাভুক্ত সন্ত্রাসী ২৯ মামলার আসামী নাদিম শেখ (৩২)কে গ্রেপ্তার করেছে নাজিরপুর থানা পুলিশ।
২০২৬-০৮-২৯ ২১:০০
সারা দেশ
হেফাজত আমিরের সঙ্গে ধর্ম প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার।
২০২৬-০৮-২৯ ২০:১৩
সারা দেশ
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মেলন, সভাপতি সত্যেন্দ্র, সম্পাদক হাবিবুর
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষ...
২০২৬-০৮-২৯ ১৯:৫১
সারা দেশ
খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
নীলফামারীর কিশোরগঞ্জে চার বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোর্শেদুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে আটক করেন স্থানীয় বাস...
২০২৬-০৮-২৯ ১৯:৪৮
সারা দেশ
রয়েল রিসোর্টের ঘটনা ছিল হত্যার নীলনকশা: মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ২০২১ সালে রয়েল রিসোর্টে তাঁকে পরিকল্প...
২০২৬-০৮-২৯ ১৯:২০