রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাঁশ কেনার অযুহাতে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ, অভিযুক্তকে গাছে বেঁধে পুলিশে সোপর্দ

বাঁশ কেনার অযুহাতে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ, অভিযুক্তকে গাছে বেঁধে পুলিশে সোপর্দ

বরগুনার তালতলী উপজেলায় বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে ৫৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃ বশির উদ্দিন নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গাছে বেঁধে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২৯ আগস্ট) রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে বশির উদ্দিনকে আসামি করে তালতলী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 
এর আগে সকাল ১০ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বশির উপজেলার সোনাকাটা ইউনিয়নের মরানিদ্রা এলাকার নয়া মিয়া হাওলাদারের ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, শনিবার সকালে বশির উদ্দিন বাঁশ কেনার অজুহাতে ভুক্তভোগী নারীর বাড়িতে যান। তিনি বাঁশ পছন্দ করার কথা বলে পাশের একটি বাড়িতে ঘুরেন এবং পুনরায় ওই নারীর বাড়িতে এসে বারান্দায় বসেন। বাঁশ কাটার জন্য তিনি ওই নারীর কাছে একটি দা চান। নারী ঘরে থাকা দা এনে দিলে, বশির অজুহাত দেখান যে, এ দা দিয়ে বাঁশ কাটা যাবে না। এরপর তিনি কৌশলে ঘরে থাকা ভুক্তভোগীর নাতিকে পাশের বাড়ি থেকে অন্য একটি দা আনতে পাঠান।

এসময় বাড়ি জনশূন্য হওয়ার সুযোগে বশির উদ্দিন ঘরে ঢুকে ওই নারীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। নারীর ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে বশির দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে ধাওয়া করে আটক করে এবং একটি গাছের সাথে বেঁধে গণধোলাই দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করেন।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মো. বশির উদ্দিনকে আটক করে। পরবর্তীতে ভুক্তভোগী নারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। উক্ত মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।"

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২