শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পার্বতীপুরে ৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ২

পার্বতীপুরে ৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ২

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় দুই যুবককে গ্রেফতার করা হয়। বুধবার গভীর রাতে উপজেলার হাবড়া ইউনিয়নের ঝিনাইকুড়ি বাজার এলাকার কাবের মোড় থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— নেত্রকোনা জেলার সদর থানার শ্রীপুর বালী গ্রামের মৃত সালেক মিয়ার ছেলে আব্দুল জলিল মিয়া (২৭) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কায়েমপুর গ্রামের জাকির হোসেনের ছেলে সাকিব আহম্মেদ (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে পার্বতীপুর মডেল থানা-এর উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল হাবড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঝিনাইকুড়ি বাজারের কাবের মোড় এলাকায় পৌঁছে একটি সন্দেহজনক পিকআপ ভ্যানসহ দুইজনকে আটক করে।

পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় ঢাকা মেট্রো-ন-১২-২৭৪৬ নম্বরের পিকআপ ভ্যানটি।

এসআই নজরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে— তারা ঢাকার শনির আখড়া এলাকা থেকে গাঁজাগুলো সংগ্রহ করে পার্বতীপুরের হাবড়া ইউনিয়নে নিয়ে আসছিল। এর আগেও তারা অন্তত দুইবার একই এলাকায় মাদক সরবরাহ করেছে বলে দাবি করেন।

তিনি আরও বলেন, স্থানীয়দের সহযোগিতায় দ্রুত অভিযান পরিচালনা সম্ভব হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় এসআই নজরুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার সকালে পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

পার্বতীপুর মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, জব্দকৃত গাঁজা ও পিকআপ ভ্যানসহ গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় সচেতন মহল মনে করছে, সীমান্তঘেঁষা এলাকায় মাদক প্রবেশের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় পার্বতীপুরসহ আশপাশের উপজেলাগুলোতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা প্রয়োজন। পুলিশের এ ধরনের অভিযানে জনমনে স্বস্তি ফিরেছে বলেও মন্তব্য করেন তারা।

আরও

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

সারা দেশ

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক নি...

২০২৬-১০-০৮ ১৯:১৭