বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন ভারতের দুই চিকিৎসক

পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন ভারতের দুই চিকিৎসক

ভারত ভাগের আগে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর মারাত্মক অসুস্থতার বিষয়টি অত্যন্ত গোপনীয় রাখার স্বীকৃতিস্বরূপ মুম্বাইয়ের দুই পার্সি চিকিৎসককে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক মন্ত্রী এবং পুরস্কার কমিটির প্রধান আহসান ইকবাল সামাজিক মাধ্যমে জানিয়েছেন, চিকিৎসক ডা. জল রতনজি প্যাটেল এবং রেডিওলজিস্ট ডা. জল ধাইবোহ-কূকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘নিশান-ই-ইমতিয়াজ’ এর জন্য মনোনীত করা হয়েছে।

১৯৪৬ সালে ওই দুই চিকিৎসক জিন্নাহর এক্স-রে পরীক্ষা করে দেখতে পান যে তার যক্ষ্মা বা টিউবারকুলোসিস রোগটি অত্যন্ত জটিল পর্যায়ে পৌঁছে গেছে এবং তার জীবন আর মাত্র এক থেকে দুই বছর বাকি রয়েছে। তবে চিকিৎসাগত গোপনীয়তা ও পেশাদারিত্বের কথা মাথায় রেখে তারা বিষয়টি কঠোরভাবে গোপন রাখেন। 

ঐতিহাসিকদের মতে, জিন্নাহর অসুস্থতার এই সত্যটি প্রকাশ পেলে ভারতভাগের সময় এবং পাকিস্তানের জন্মপ্রক্রিয়া সম্পূর্ণ বদলে যেতে পারত।

পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যন্ত সংকটপূর্ণ সময়ে পেশাদারিত্ব বজায় রেখে নিরবচ্ছিন্ন ও অসাধারণ অবদানের জন্য এই দুই চিকিৎসককে মরণোত্তর এই সম্মাননা প্রদান করা হবে। দীর্ঘ ৭৮ বছর পর আগামী মার্চ মাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের এই পদক দেওয়া হবে। 

ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনও পরবর্তীতে স্বীকার করেছিলেন যে জিন্নাহর অসুস্থতার তীব্রতা যদি তিনি আগে থেকেই জানতেন, তবে হয়তো দেশভাগের সময় পেছানোর কথা বিবেচনা করতেন, যা ইতিহাসের গতিপথ বদলে দিতে পারত।

ইতিহাসবিদদের মতে, ১৯৩০-এর দশক থেকেই যক্ষ্মায় ভুগছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। সে সময় যক্ষ্মা একটি মারাত্মক ও নিরাময়হীন রোগ হিসেবে বিবেচিত হওয়ায় রাজনৈতিক ভাবমূর্তি ও নেতৃত্ব ধরে রাখতে জিন্নাহ বিষয়টি জনসমক্ষে আনেননি এবং অত্যন্ত সীমিত কিছু মানুষের মধ্যে তা সীমাবদ্ধ রেখেছিলেন। 

অবশেষে, দেশভাগের মাত্র এক বছরেরও বেশি সময় পর ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর ফুসফুসের যক্ষ্মায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মোহাম্মদ আলী জিন্নাহ।

সূত্র: এনডিটিভি।


 

আরও

গাজার শান্তি পরিকল্পনা নিয়ে ট্রাম্পের জামাতার সঙ্গে মিসরের প্রেসিডেন্টের বৈঠক

আন্তর্জাতিক

গাজার শান্তি পরিকল্পনা নিয়ে ট্রাম্পের জামাতার সঙ্গে মিসরের প্রেসিডেন্টের বৈঠক

গাজা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য আঞ্চলিক সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক...

২০২৬-০৮-১৬ ২৩:২৬

‘পা ভেঙে দেওয়া হবে’, ট্রাম্পকে ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক

‘পা ভেঙে দেওয়া হবে’, ট্রাম্পকে ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি

হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল...

২০২৬-০৮-১৬ ২৩:২০

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মালদ্বীপে দোয়া ও সভা

আন্তর্জাতিক

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মালদ্বীপে দোয়া ও সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন...

২০২৬-০৮-১৬ ২৩:২০

ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের চার মূল্যবান চিত্রকর্ম চুরি

আন্তর্জাতিক

ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের চার মূল্যবান চিত্রকর্ম চুরি

ইতালির সিসিলি অঞ্চলের একটি জাদুঘর থেকে রেনেসাঁ যুগের মূল্যবান চারটি চিত্রকর্ম চুরি হয়েছে। শনিবার রাতে মেসিনার আঞ্চলিক আন...

২০২৬-০৮-১৬ ২৩:০২

প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে স্বামীর আবেগঘন পোস্ট, অতঃপর...

আন্তর্জাতিক

প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে স্বামীর আবেগঘন পোস্ট, অতঃপর...

রংপুরের পীরগাছায় প্রথম বিবাহবার্ষিকীর দিনে মোটরসাইকেলে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় তাসনিম আক্তার লিজা (২১) নামে এক...

২০২৬-০৮-১৬ ২২:১৬

হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২

আন্তর্জাতিক

হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২

হাঙ্গেরির পূর্বাঞ্চলে পোল্যান্ডের একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে খাদে পড়ে ১২ জন নিহত এবং ৪৭ জন আহত হয়ে...

২০২৬-০৮-১৬ ১৯:২১